মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৩টি ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থীকে এই বছর নিয়োগ প্রদান করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক পদের বিপরীতে অনলাইনে আবেদন আহবান করা হয়েছে।

যারা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কাজ করতে আগ্রহী, তারা ২৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে mowca.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করুন। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

Ministry of Women and Children Affairs Job Circular

  • আবেদন শুরু: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯.০০ টা
  • আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬, বিকাল ৬.০০ টা
  • আবেদনের ওয়েবসাইট: mowca.teletalk.com.bd
  • বয়সসীমা: ০১/০৯/২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। তবে প্রথম দুইটি পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • মোট পদ: ৩ ক্যাটাগরি, ১৬ জন

কিভাবে আবেদন করবেন mowca.teletalk.com.bd

১. mowca.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে পছন্দের পদ অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে।
২. আবেদনপত্রে নির্ধারিত স্থানে প্রার্থীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে।
৩. আবেদন Submit করার আগে সকল তথ্য সঠিকভাবে যাচাই করে নিতে হবে, কারণ Submit করার পর কোনো তথ্য পরিবর্তনের সুযোগ নেই।
৪. আবেদন Submit করলে একটি User ID পাওয়া যাবে, যা দিয়ে পরীক্ষার ফি জমা দিতে হবে।
৫. আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Applicant’s Copy) নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

বিশেষ নোট: একই দিনে ও একই সময়ে পরীক্ষার সম্ভাবনা থাকায় একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে।

পদভিত্তিক বিস্তারিত তথ্য – mowca.gov.bd

সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ৪ জন
  • বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা
  • যোগ্যতা: স্নাতক পাশ,
  • কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, শর্টহ্যান্ডে ইংরেজি ৭০ ও বাংলায় ৪৫ শব্দ/মিনিট এবং কম্পিউটার টাইপে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট গতি থাকতে হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা: ৪ জন
  • বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা
  • যোগ্যতা: এইচএসসি
  • কম্পিউটার টাইপে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ/মিনিট গতি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ৮ জন
  • বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা
  • যোগ্যতা: এসএসসি

পেমেন্ট পদ্ধতি – Mohila O Shishu Bishoyok Montronaloy Job

আবেদন Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk প্রি-পেইড নম্বর থেকে দুইটি SMS-এর মাধ্যমে ফি জমা দিতে হবে।

প্রথম SMS: MOWCA<স্পেস>User ID লিখে Send করুন 16222 নম্বরে।

দ্বিতীয় SMS: MOWCA<স্পেস>YES<স্পেস>PIN লিখে Send করুন 16222 নম্বরে।

ফি এর পরিমাণ:

  • ১ ও ২ নং পদের জন্য: মোট ১১২ টাকা (পরীক্ষার ফি ১০০ + সার্ভিস চার্জ ১২ টাকা)
  • ৩ নং পদের জন্য: মোট ৫৬ টাকা (পরীক্ষার ফি ৫০ + সার্ভিস চার্জ ৬ টাকা)
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল পদে ফি মোট ৫৬ টাকা

Posted on: September 26, 2026

Categories: Job Circular