মন্ত্রিপরিষদ বিভাগের সীটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ক্যাটালগার, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, মডেলার, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর), গ্যালারী অ্যাটেনডেন্ট, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর), ইলেকট্রিশিয়ান, রিসিপশনিস্ট, প্রকাশনা সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক (তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর), পরিচ্ছন্নতা কর্মী পদের পরীক্ষা ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। মোট ৪,৩৮৫ জন প্রার্থী উক্ত পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়া মাত্র সকলে মন্ত্রিপরিষদ বিভাগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে গুগলে সার্চ দেয়। কিন্তু কোন ওয়েবসাইটে সঠিক উত্তর না পাওয়ার কারণে অনেকেই চিন্তিত হয়ে পড়ে। এখানে মন্ত্রিপরিষদ বিভাগের পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। এই বছর মোট ৭৫ জনকে নিয়োগ প্রদান করা হবে।

Cabinet Division Question Solution

১. ক. সন্ধি-বিচ্ছেদ করুন:

অভ্যুত্থান = অভি + উত্থান।
দর্শনীয় = দৃশ্ + অনীয়।
সংকল্প = সম্ + কল্প।
মুক্ত = মুচ্ + ত।
ঐতিহ্য = ইতিহ্ + য।
মিথ্যা = মিথ্ + ইয়া।

খ. নিম্নলিখিত পদের কারক ও বিভক্তি নির্ণয় করুন:

i. অর্থই অনর্থের মূল। — কর্তৃকারকে শূন্য বিভক্তি।
ii. মাতাপিতার সেবা করো। — কর্মকারকে ষষ্ঠী বিভক্তি।
iii. বিকেল চারটায় অফিস ছুটি হয়। — অধিকরণে সপ্তমী বিভক্তি।
iv. তার দেখা পাওয়া দুঃকর। — কর্মকারকে ষষ্ঠী বিভক্তি।
v. লোকটি কানে খাটো। — করণ কারকে সপ্তমী বিভক্তি।
vi. দেশে মিলে করি কাজ। — কর্তৃকারকে সপ্তমী।

২. ক. এককথায় প্রকাশ করুন:

অগভীর সতর্ক নিদ্রা — কাকনিদ্রা।
কথায় বর্ণনা করা যায় না যা — অবর্ণনীয়।
অর্থহীন উক্তি — প্রলাপ।
দিনের প্রথম ভাগ — পূর্বাহ্ণ।
পা থেকে মাথা পর্যন্ত — আপাদমস্তক।
বেশি কথা বলে যে — বাচাল।

খ. শুদ্ধ বানান লিখুন:

অধীনস্থ — অধীন।
এতদ্বারা — এতদ্বারা।
দুর্বিষহ — দুর্বিষহ।
ভাষণ — ভাষণ।
সৌজন্যতা — সৌজন্য।
ব্যতীত — ব্যতীত।

৩. বিপরীত শব্দ লিখুন:

বন্ধুর — মসৃণ।
আত্মীয় — অনাত্মীয়।
সহোদর — বৈমাত্রেয়।
বিদ্ধ — অবিদ্ধ।
অগ্র — পশ্চাৎ।
কঠোর — কোমল।

৪. আবেদনপত্র

প্রশ্ন: মনে করুন, আপনি মো. করিম মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিটে স্টোর কিপার পদে কর্মরত। পারিবারিক প্রয়োজনে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ০২ (দুই) দিনের নৈমিত্তিক ছুটি প্রয়োজন। যথাযথ কর্তৃপক্ষ বরাবর ছুটি চেয়ে একটি আবেদনপত্র লিখুন।

উত্তর:

বরাবর
যথাযথ কর্তৃপক্ষ
মন্ত্রিপরিষদ বিভাগ
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

বিষয়: ২ (দুই) দিনের নৈমিত্তিক ছুটির আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মো. করিম মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিটে স্টোর কিপার পদে কর্মরত আছি। পারিবারিক প্রয়োজনে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২ (দুই) দিনের নৈমিত্তিক ছুটি প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন, আমাকে উক্ত ২ (দুই) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য অনুগ্রহ করবেন।

নিবেদক
মো. করিম মিয়া
স্টোর কিপার
তোষাখানা ইউনিট
মন্ত্রিপরিষদ বিভাগ।

৫. ক. Fill in the gaps with appropriate words:

i. Metre is … unit of length.
উত্তর: a

ii. He spends … hour daily.
উত্তর: an

iii. Harun can play … flute.
উত্তর: the

iv. Never tell … lie.
উত্তর: a

v. He has no ABC … law.
উত্তর: of

vi. He died … hunger.
উত্তর: of

vii. God is good … me.
উত্তর: to

viii. I shall do it … pleasure.
উত্তর: with

খ. Correct the spelling:

i. Voise — Voice
ii. Busines — Business
iii. Neumonia — Pneumonia
iv. Receive — Receive
v. Belief — Belief
vi. Flowar — Flower

৬. ক. Transform the sentences as directed:

i. Tell me his address. (Complex)
উত্তর: Tell me where his address is.

ii. He said, “Friends, goodbye.” (Indirect)
উত্তর: He bade his friends goodbye.

মন্ত্রিপরিষদ বিভাগ পরীক্ষার প্রশ্ন সমাধান

৮। Write a short note on “Why you are suitable for this job?”
উত্তর:

I am suitable for this job because I am honest, hardworking and sincere. I have the necessary qualifications and skills for the post. I can work under pressure and complete my duties properly. I am also punctual, responsible and eager to learn new things. I believe that I can perform my duties efficiently and contribute to the organization.

৮। iii. The flower is very fine. (Exclamatory)

উত্তর: How fine the flower is!

iv. I know him. (Passive)

উত্তর: He is known to me.

খ. Translate into English:
i. আমি আমার দেশকে ভালোবাসি।

উত্তর: I love my country.

ii. তিনি আর বেঁচে নেই।

উত্তর: He/she is no more.

iii. ট্রেনটি উত্তরা যাবে।

উত্তর: The train is bound for Uttara.

iv. হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী।

উত্তর: Walking is good for health.

৭। Make sentences with the following:
ক. For good (চিরতরে):

উত্তর: He has left the village for good.

খ. Null and Void (বাতিল):

উত্তর: The law has been null and void now.

গ. At a glance (এক নজরে):

উত্তর: He could tell at a glance that something was wrong.

ঘ. Come to light (প্রকাশ হওয়া):

উত্তর: The truth finally came to light.

৯। উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে সমাধান করুন:
২(x² − ৯) + ৬x = ০

সমাধান:

২(x² − ৯) + ৬x = ০
⇒ ২x² − ১৮ + ৬x = ০
⇒ ২x² + ৬x − ১৮ = ০
⇒ ২x² + ১২x − ৬x − ১৮ = ০
⇒ ২x(x + ৬) − ৩(x + ৬) = ০
⇒ (x + ৬)(২x − ৩) = ০

সুতরাং,
x + ৬ = ০ অথবা ২x − ৩ = ০

⇒ x = −৬ অথবা ২x = ৩

⇒ x = ৩/২

∴ নির্ণেয় সমাধান x = ৩/২ অথবা −৬।

১০। তিনটি সংখ্যার অনুপাত ২ : ৩ : ৫ এবং তাদের ল.সা.গু ৫৪০। সংখ্যা তিনটির গ.সা.গু কত? এবং বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি নির্ণয় করুন।
সমাধান:

ধরি, ১ম সংখ্যাটি = ২x
২য় সংখ্যা = ৩x
৩য় সংখ্যা = ৫x

সংখ্যাগুলোর গ.সা.গু = x

এবং,

ল.সা.গু = x × ২ × ৩ × ৫
= ৩০x

প্রশ্নমতে,
৩০x = ৫৪০

⇒ x = ৫৪০/৩০
⇒ x = ১৮

∴ গ.সা.গু = ১৮

আবার, বৃহত্তম সংখ্যা = ৫ × ১৮ = ৯০

ক্ষুদ্রতম সংখ্যা = ২ × ১৮ = ৩৬

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি
= ৯০ + ৩৬
= ১২৬

১১। বার্ষিক শতকরা ৮.৫০ টাকা হার মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২,৫৫০ টাকা হবে?
সমাধান:

আমরা জানি,

I = prn

এখানে,

মুনাফার হার,
r = ৮.৫০%

= ৮.৫০/১০০
= ০.০৮৫

সময়, n = ৬ বছর

মুনাফা, I = ২,৫৫০ টাকা

তাহলে,

P = I/rn

= ২৫৫০/(০.০৮৫ × ৬)

= ২৫৫০/০.৫১

= ৫,০০০ টাকা

∴ আসল = ৫,০০০ টাকা

১২। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার। এর ক্ষুদ্রতম বাহুটি অপর বাহুর ৩/৮ অংশ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
সমাধান:

ধরি, ABC সমকোণী ত্রিভুজের

অতিভুজ AC = ২৫ মিটার
এবং BC = x মি।

তাহলে,

AB = x × ৩/৮
= ৩x/৮ মি.

পিথাগোরাসের সূত্র মতে,

x² + (৩x/৮)² = ২৫²

⇒ x² + ৯x²/৬৪ = ৬২৫

⇒ (৬৪x² + ৯x²)/৬৪ = ৬২৫

⇒ ৭৩x²/৬৪ = ৬২৫

⇒ ৭৩x² = ৬২৫ × ৬৪

⇒ x² = (৬২৫ × ৬৪)/৭৩

⇒ x² = ৪০০০০/৭৩

এখন,

ত্রিভুজের ক্ষেত্রফল
= ১/২ × ভূমি × উচ্চতা

= ১/২ × x × ৩x/৮

= ৩x²/১৬

= ৩/১৬ × ৪০০০০/৭৩

= ১২০০০০/১১৬৮

= ৭৫০০/৭৩ বর্গমিটার

অর্থাৎ,

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৭৫০০/৭৩ বর্গমিটার ≈ ১০২.৭৪ বর্গমিটার।

Montri Porishod Bivag Job Solution

১২। [পূর্বের প্রশ্নের সমাধানের শেষাংশ]

⇒ x² = ২৫ × ১৬
⇒ x = √(২৫ × ১৬)
⇒ x = ৫ × ৪
⇒ x = ২০

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল
= ১/২ × x × ৩x/৮
= ১/২ × ২০ × ৩ × ২০/৮
= ১০ × ১৫
= ১৫০ বর্গমি.

১৩।
ক. বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কী?

উত্তর: গ্রিনল্যান্ড।

খ. ঢাকার নবাবদের আবাসস্থল হিসেবে পরিচিত ঐতিহাসিক প্রাসাদটির নাম কী?

উত্তর: আহসান মঞ্জিল।

গ. অ্যান এবং প্যারাম উভয় উপসাগরের সংযোগকারী প্রণালির নাম কী?

উত্তর: হরমুজ প্রণালি।

ঘ. কম্পিউটারের ভাষায় (বাইনারি পদ্ধতিতে) ব্যবহৃত অঙ্ক দুটি কী?

উত্তর: ০ ও ১।

ঙ. চট্টগ্রাম সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: কর্ণফুলী নদী।

১৪। পূর্ণরূপ লিখুন:
ক. BIOS

উত্তর: Basic Input/Output System.

খ. TIN

উত্তর: Taxpayer Identification Number.

গ. LPG

উত্তর: Liquefied Petroleum Gas.

ঘ. SDG

উত্তর: Sustainable Development Goals.

ঙ. ADP

উত্তর: Annual Development Programme.

১৫। নবায়নযোগ্য জ্বালানি কাকে বলে? এর প্রধান উৎসগুলো লিখুন।

উত্তর: যেসব জ্বালানি বা শক্তি পুনঃপুনঃ ব্যবহার করা যায় বা যেসব শক্তির উৎস শেষ হয়ে যায় না তাকে নবায়নযোগ্য জ্বালানি বলে।

যেমন: সূর্যের আলো, বাতাস, পরমাণু শক্তি, নদীর স্রোত ইত্যাদি।

১৬। অপারেটিং সিস্টেম কী? যেকোনো ৩টি অপারেটিং সিস্টেমের নাম লিখুন।

উত্তর: কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলে। ৩টি অপারেটিং সিস্টেম হলো— MS DOS, PC DOS এবং Windows।

১৭। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘মৌলিক অধিকার বলবৎকরণ’ সম্পর্কে আলোচনা করা হয়েছে?

উত্তর: বাংলাদেশের সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

১৮। অর্থনীতিতে ‘গ্রেশামের সূত্র’ মূলত কী নির্দেশ করে?

উত্তর: অর্থনীতিতে গ্রেশামের সূত্র (Gresham’s Law) নির্দেশ করে যে, নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার হতে বিতাড়িত করে।

১৯। ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।
উত্তর:

মানুষের বুদ্ধিমত্তাকে কম্পিউটারে কৃত্রিম উপায়ে প্রয়োগ করার ব্যবস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বলে। এটি কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। এআই সাধারণত জটিল ও পুনরাবৃত্তিমূলক কাজে বেশি ব্যবহৃত হয়। কারণ এ ধরনের কাজে মানুষের তুলনায় এআই দ্রুত, নির্ভুল এবং ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। ১৯৫৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি (John McCarthy)। এজন্য তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। তার পরে ১৯৫০ সালে ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Turing) কোনো যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাই করার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেন যা ‘টুরিং টেস্ট (Turing Test)’ নামে পরিচিত।

Posted on: September 25, 2026

Categories: Question Solution