প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mod.gov.bd) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ২টি ক্যাটাগরিতে মোট ৮ জন প্রার্থীকে এ বছর নিয়োগ দেওয়া হবে। সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) এবং সহকারী পরিচালক (লাইব্রেরি) পদের বিপরীতে আবেদনের আহ্বান জানানো হয়েছে। যারা প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD)-এর অধীনে কাজ করতে আগ্রহী, তারা ১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ০৮ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে dcd.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করুন। নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
Ministry of Defence Job Circular
| বিষয় | বিবরণ |
|---|---|
| প্রতিষ্ঠান | প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৬ |
| মোট পদ | ২টি ক্যাটাগরি |
| মোট জনবল | ৮ জন |
| চাকরির ধরন | বেসামরিক, অস্থায়ী ভিত্তিতে |
| আবেদন শুরু | ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ সময় | ০৮ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০০ টা |
| আবেদনের ওয়েবসাইট | dcd.teletalk.com.bd |
Office of Chief Administrative Officer Job Circular
সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল)
- পদ সংখ্যা: ৭ জন
- বেতন: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিচের যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে:
- প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা
- দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
সহকারী পরিচালক (লাইব্রেরি)
- পদ সংখ্যা: ১ জন
- বেতন: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিচের যেকোনো একটি যোগ্যতা থাকতে হবে:
- গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা
- গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা
- যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
আবেদনের শর্তাবলি
- ০৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র জমা দিতে হবে।
- MCQ, লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
- কর্তৃপক্ষ পদসংখ্যা কমানো-বাড়ানো এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার রাখে।
dcd.teletalk.com.bd কীভাবে আবেদন করবেন
https://dcd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
অনলাইন আবেদন ফরমের সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ছবি ও স্বাক্ষর আপলোড করুন। মাপ ও সাইজ নিচের মতো হতে হবে:
| মাপ | সর্বোচ্চ সাইজ | |
|---|---|---|
| ছবি (রঙিন, ৩ মাসের মধ্যে তোলা) | ৩০০×৩০০ পিক্সেল | ১০০ KB |
| স্বাক্ষর | ৩০০×৮০ পিক্সেল | ৬০ KB |
Submit করার আগে সব তথ্য ভালো করে যাচাই করুন। ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Submit সম্পন্ন হলে ছবি, স্বাক্ষর ও User ID সহ একটি Applicant’s Copy পাবেন। এটির রঙিন প্রিন্টকপি সংরক্ষণ করুন।
Submit করার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিন। ফি জমা না দেওয়া পর্যন্ত আপনার আবেদন গ্রহণ করা হবে না।
পেমেন্ট পদ্ধতি (পরীক্ষার ফি)
যেকোনো Teletalk Pre-Paid মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে ফি জমা দিতে হবে।
ফির পরিমাণ
| প্রার্থীর ধরন | পরীক্ষার ফি | Teletalk সার্ভিস চার্জ | মোট |
|---|---|---|---|
| সাধারণ প্রার্থী | ২০০ টাকা | ২৩ টাকা | ২২৩ টাকা |
| অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) | ৫০ টাকা | ৬ টাকা | ৫৬ টাকা |
SMS পাঠানোর নিয়ম
প্রথম SMS:
মেসেজ অপশনে গিয়ে লিখুন DCD <space> User ID এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ: DCD ABCDEF
উত্তরে আপনার নাম, ফির পরিমাণ এবং একটি PIN নম্বর পাবেন।
দ্বিতীয় SMS:
লিখুন DCD <space> YES <space> PIN এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ: DCD YES 12345678
পেমেন্ট সফল হলে ফিরতি SMS-এ আপনার User ID ও Password পাবেন। প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডের জন্য এই Password সংরক্ষণ করে রাখুন।
User ID বা PIN হারিয়ে গেলে
শুধু Teletalk Pre-Paid নম্বর থেকে ফিরে পাওয়া যাবে:
- User ID জানা থাকলে:
DCD <space> Help <space> User <space> User IDলিখে 16222 নম্বরে পাঠান। উদাহরণ:DCD Help User ABCDEF - PIN জানা থাকলে:
DCD <space> Help <space> PIN <space> PIN Noলিখে 16222 নম্বরে পাঠান। উদাহরণ:DCD Help PIN 12345678
প্রবেশপত্র ও মৌখিক পরীক্ষার কাগজপত্র
- SMS-এ পাওয়া User ID ও Password দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিন। প্রবেশপত্রে রোল নম্বর, পদের নাম, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম থাকবে।
- প্রবেশপত্র প্রস্তুত হলে ওয়েবসাইটে এবং যোগ্য প্রার্থীদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে। তাই আবেদনে দেওয়া মোবাইল নম্বরটি সবসময় চালু রাখুন।
মৌখিক পরীক্ষার সময় যা জমা দিতে হবে:
- সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূলকপি (প্রদর্শন)
- পূরণকৃত Applicant’s Copy ও Admit Card সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সব সনদের ১ সেট ফটোকপি
- ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সর্বোচ্চ ৩ মাসের পুরনো)
- জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, পৌর চেয়ারম্যান, মেয়র বা উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া সনদপত্র
- মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থী হলে সংশ্লিষ্ট প্রমাণকের মূলকপি ও সত্যায়িত ফটোকপি
- চাকরিরত প্রার্থীদের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূলকপি
- বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি এবং সত্যায়িত ১ কপি ফটোকপি
Posted on: October 8, 2026
Categories: Job Circular