জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা শুরু হবে ২৩/১১/২০২৬ এবং শেষ হবে ০৭/০১/২০২৭ তারিখে। প্রতিটি পরীক্ষা শুরু হবে দুপুর ১ টা থেকে। যারা ডিগ্রী ২য় বর্ষের রুটিনের জন্য অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি শিক্ষার্থীদের তাদের বিষয় কোড অনুযায়ী পরীক্ষার তারিখ ও সময় দেখে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সুতরাং আজকের আলোচনার মূল বিষয় হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ২য় বর্ষের রুটিন নিয়ে। তো দেরি না করে শুরু করা যাক।
NU Degree 2nd Year Routine
রুটিনের বিস্তারিত অংশে যাওয়ার আগে এক নজরে প্রয়োজনীয় তথ্যগুলো দেখে নিন:
| বিষয় | বিবরণ |
|---|---|
| বিশ্ববিদ্যালয় | জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ |
| পরীক্ষার নাম | ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা-২০২৫ |
| পরীক্ষার কোড | ১১০২ |
| রুটিন প্রকাশের তারিখ | ১২/১০/২০২৬ |
| পরীক্ষা শুরু | ২৩/১১/২০২৬ (সোমবার) |
| পরীক্ষা শেষ | ০৭/০১/২০২৭ (বৃহস্পতিবার) |
| প্রথম পরীক্ষা | বাংলা জাতীয় ভাষা (আবশ্যিক) |
| শেষ পরীক্ষা | ৪র্থ পত্র, ঐচ্ছিক বিষয়সমূহ (বাংলা সাহিত্য, ইংরেজি, আরবি, পালি, সংস্কৃত ইত্যাদি) |
| পরীক্ষা শুরুর সময় | প্রতিদিন দুপুর ১:০০ টা |
| পরীক্ষার সময়কাল | প্রশ্নপত্রে উল্লেখ করা থাকবে |
| ব্যবহারিক পরীক্ষা | স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.nu.ac.bd |
| প্রবেশপত্র ডাউনলোড | ems.nu.ac.bd (কলেজ অধ্যক্ষের মাধ্যমে) |
রুটিনে প্রথমে একটি আবশ্যিক বিষয়ের পরীক্ষা আছে। এরপর ৩য় পত্রের পরীক্ষাগুলো হবে, তারপর ৪র্থ পত্রের। ৪র্থ পত্রের কিছু পরীক্ষা ডিসেম্বরে হবে, বাকিগুলো জানুয়ারির শুরুতে। তাই নিজের বিষয় কোড মিলিয়ে তারিখগুলো আলাদা করে লিখে রাখুন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ২য় বর্ষের রুটিন
সময়: প্রতিদিন দুপুর ১:০০ টা
| ক্রমিক নং | তারিখ ও বার | বিষয় ও বিষয় কোড | পত্র |
|---|---|---|---|
| ১ | ২৩/১১/২০২৬ সোমবার | বাংলা জাতীয় ভাষা (১৩১০০১) / বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র (১৩১০০৩) | আবশ্যিক |
| ২ | ২৪/১১/২০২৬ মঙ্গলবার | মনোবিজ্ঞান (১২৩৪০১) / ক্রীড়াবিজ্ঞান (১২৪৬০১) | ৩য় পত্র |
| ৩ | ২৫/১১/২০২৬ বুধবার | বাংলা সাহিত্য (ঐচ্ছিক) (১২১০০১) / ইংরেজি (ঐচ্ছিক) (১২১১০৫) / বেসিক হোম ইকোনমিক্স (১২৬০০১) / আরবি (১২১২০১) / পালি (১২১৪০১) / সংস্কৃত (১২১৩০১) / ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ (১২৫১০১) | ৩য় পত্র |
| ৪ | ২৬/১১/২০২৬ বৃহস্পতিবার | রাষ্ট্রবিজ্ঞান (১২১৯০১) / ব্যবস্থাপনা (১২২৬০১) / প্রাণিবিজ্ঞান (১২৩১০১) / জেনারেল সায়েন্স ফুড এন্ড নিউট্রিশন (১২৬০০৫) | ৩য় পত্র |
| ৫ | ২৯/১১/২০২৬ রবিবার | ইসলামিক স্টাডিজ (১২১৮০১) / মার্কেটিং (১২২৩০১) / ফিন্যান্স এন্ড ব্যাংকিং (১২২৪০১) / পরিসংখ্যান (১২৩৬০১) / রবীন্দ্র সংগীত (১২৪৫০৩) / নজরুল সংগীত (১২৪৫০৫) / লোক সংগীত (১২৪৫০৭) / কম্পিউটার সায়েন্স (১২৫০০১) | ৩য় পত্র |
| ৬ | ৩০/১১/২০২৬ সোমবার | সমাজবিজ্ঞান (১২২০০১) / সমাজকর্ম (১২২১০১) | ৩য় পত্র |
| ৭ | ০১/১২/২০২৬ মঙ্গলবার | রসায়ন (১২২৮০১) / ভূগোল ও পরিবেশ (১২৩২০১) / গার্হস্থ্য অর্থনীতি (১২৩৫০১) / গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (১২৩৮০১) | ৩য় পত্র |
| ৮ | ০২/১২/২০২৬ বুধবার | দর্শন (১২১৭০১) / মৃত্তিকা বিজ্ঞান (১২৩৩০১) | ৩য় পত্র |
| ৯ | ০৩/১২/২০২৬ বৃহস্পতিবার | ইতিহাস (১২১৫০১) / ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১২১৬০১) / হিসাববিজ্ঞান (১২২৫০১) / পদার্থবিজ্ঞান (১২২৭০১) | ৩য় পত্র |
| ১০ | ০৬/১২/২০২৬ রবিবার | অর্থনীতি (১২২২০১) / উদ্ভিদবিজ্ঞান (১২৩০০১) / এপ্লাইড হোম ইকোনমিক্স (১২৬০০৯) | ৩য় পত্র |
| ১১ | ০৭/১২/২০২৬ সোমবার | গণিত (১২৩৭০১) / উচ্চাঙ্গ সংগীত (১২৪৫০১) | ৩য় পত্র |
| ১২ | ০৮/১২/২০২৬ মঙ্গলবার | রাষ্ট্রবিজ্ঞান (১২১৯০৩) / ব্যবস্থাপনা (১২২৬০৩) / প্রাণিবিজ্ঞান (১২৩১০৩) / জেনারেল সায়েন্স ফুড এন্ড নিউট্রিশন (১২৬০০৭) | ৪র্থ পত্র |
| ১৩ | ০৯/১২/২০২৬ বুধবার | দর্শন (১২১৭০৩) / মৃত্তিকা বিজ্ঞান (১২৩৩০৩) | ৪র্থ পত্র |
| ১৪ | ১০/১২/২০২৬ বৃহস্পতিবার | ইতিহাস (১২১৫০৩) / ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১২১৬০৩) / হিসাববিজ্ঞান (১২২৫০৩) / পদার্থবিজ্ঞান (১২২৭০৩) | ৪র্থ পত্র |
| ১৫ | ১৩/১২/২০২৬ রবিবার | অর্থনীতি (১২২২০৩) / উদ্ভিদবিজ্ঞান (১২৩০০৩) / এপ্লাইড হোম ইকোনমিক্স (১২৬০১১) | ৪র্থ পত্র |
| ১৬ | ১৫/১২/২০২৬ মঙ্গলবার | সমাজবিজ্ঞান (১২২০০৩) / সমাজকর্ম (১২২১০৩) | ৪র্থ পত্র |
| ১৭ | ০৩/০১/২০২৭ রবিবার | ইসলামিক স্টাডিজ (১২১৮০৩) / মার্কেটিং (১২২৩০৩) / ফিন্যান্স এন্ড ব্যাংকিং (১২২৪০৩) / পরিসংখ্যান (১২৩৬০৩) / রবীন্দ্র সংগীত (ব্যবহারিক) (১২৪৫০৪) / নজরুল সংগীত (ব্যবহারিক) (১২৪৫০৬) / লোক সংগীত (ব্যবহারিক) (১২৪৫০৮) / কম্পিউটার সায়েন্স (১২৫০০৩) | ৪র্থ পত্র |
| ১৮ | ০৪/০১/২০২৭ সোমবার | রসায়ন (১২২৮০৩) / ভূগোল ও পরিবেশ (১২৩২০৩) / গার্হস্থ্য অর্থনীতি (১২৩৫০৩) / গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (১২৩৮০৩) | ৪র্থ পত্র |
| ১৯ | ০৫/০১/২০২৭ মঙ্গলবার | মনোবিজ্ঞান (১২৩৪০৩) / ক্রীড়াবিজ্ঞান (১২৪৬০৩) | ৪র্থ পত্র |
| ২০ | ০৬/০১/২০২৭ বুধবার | গণিত (১২৩৭০৩) / উচ্চাঙ্গ সংগীত (ব্যবহারিক) (১২৪৫০২) | ৪র্থ পত্র |
| ২১ | ০৭/০১/২০২৭ বৃহস্পতিবার | বাংলা সাহিত্য (ঐচ্ছিক) (১২১০০৩) / ইংরেজি (ঐচ্ছিক) (১২১১০৭) / বেসিক হোম ইকোনমিক্স (১২৬০০৩) / আরবি (১২১২০৩) / পালি (১২১৪০৩) / সংস্কৃত (১২১৩০৩) / ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ (১২৫১০৩) | ৪র্থ পত্র |
বিশেষ দ্রষ্টব্য: প্রয়োজনে কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তাই নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।
Degree 2nd Year Exam Routine 2026 প্রবেশপত্র সংগ্রহ
পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র অবশ্যই লাগবে। এটি সংগ্রহের প্রক্রিয়া সংক্ষেপে এরকম:
- কলেজের অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ems.nu.ac.bd থেকে কলেজের পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করবেন।
- পরীক্ষা শুরুর অন্তত ৩ দিন আগে প্রবেশপত্র বিতরণের কাজ শেষ করতে হবে। তাই শিক্ষার্থীদের নিজের কলেজে যোগাযোগ রাখা দরকার।
- প্রবেশপত্র হাতে পাওয়ার পর সঙ্গে সঙ্গে সেটি মিলিয়ে দেখুন। আপনার নাম, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ ও বিষয় কোড রেজিস্ট্রেশনের তথ্যের সঙ্গে ঠিক আছে কি না, দেখে নিন। অধ্যক্ষ প্রবেশপত্র বিতরণের আগে এসব তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন। ভুল থাকলে দেরি না করে কলেজকে জানান।
- প্রবেশপত্রে উল্লেখ করা বিষয় কোড অনুযায়ীই পরীক্ষায় অংশ নিতে হবে।
পরীক্ষা কেন্দ্রে নির্দেশনা
পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন:
- কাগজপত্র সঙ্গে রাখুন: পরীক্ষার হলে হাজিরা দেওয়ার সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দেখাতে হবে। এ দুটো ছাড়া পরীক্ষায় বসা কঠিন হতে পারে।
- সময়মতো পৌঁছান: পরীক্ষা শুরু দুপুর ১:০০ টায়। কেন্দ্রে খোঁজ নিয়ে বসার ব্যবস্থা দেখে নিতে একটু আগে পৌঁছানো ভালো।
- ব্যবহারিক পরীক্ষা: এর স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। শিক্ষার্থীদের নিজ দায়িত্বে এসব জেনে নিতে হবে। ব্যবহারিক পরীক্ষার্থীরা ব্যবহারিক বিষয়ের কেন্দ্র ফি সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে জমা দেবেন।
- কেন্দ্র ফি: কেন্দ্র ফি বাবদ আদায় করা ৪৫০ টাকার মধ্যে ৩০০ টাকা পরীক্ষা শুরুর ৩ দিন আগে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে। বাকি ১৫০ টাকা কলেজের পরীক্ষা-সংক্রান্ত ব্যয়ে খরচ হবে। এটি মূলত কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব, তবে বিষয়টি জানা থাকা ভালো।
- নোটিশ দেখার অভ্যাস: পরীক্ষা চলাকালীন প্রতিদিন অন্তত তিনবার (সকাল, দুপুর, রাত) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd দেখতে অনুরোধ করা হয়েছে।
- গুজবে কান দেবেন না: কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য নয়। ফেসবুক বা অন্য কোথাও কোনো খবর দেখলে আগে অফিসিয়াল ওয়েবসাইটে মিলিয়ে নিন।
ডিগ্রী সাজেশন ও পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কৌশল
রুটিন যেহেতু হাতে এসে গেছে, প্রস্তুতির জন্য সময়ও ঠিক করা সহজ হয়ে গেল। ভালো ফলাফলের জন্য কিছু কাজের পরামর্শ:
- রুটিন অনুযায়ী পড়ার পরিকল্পনা করুন: প্রতিটি পরীক্ষার তারিখ দেখে ক্যালেন্ডারে দাগ দিন। যে বিষয়ের পরীক্ষা আগে, সেটির প্রস্তুতি আগে শেষ করুন।
- সিলেবাস ও পূর্ববর্তী প্রশ্ন দেখুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন প্রায় একই থাকে। আগের কয়েক বছরের প্রশ্ন সমাধান করলে কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে, তা বোঝা যায়।
- সাজেশন সহায়ক, একমাত্র ভরসা নয়: সাজেশন দেখে গুরুত্বপূর্ণ টপিক চিনে নেওয়া ভালো। কিন্তু শুধু সাজেশনের ওপর নির্ভর করলে প্রশ্ন একটু ঘুরিয়ে এলে বিপদে পড়বেন। পুরো সিলেবাস অন্তত একবার পড়ে নিন।
- লেখার অনুশীলন করুন: ডিগ্রীর পরীক্ষায় লেখার গতি ও গুছিয়ে উপস্থাপনা বড় ব্যাপার। বাড়িতে সময় ধরে উত্তর লেখার অভ্যাস করুন।
- উত্তরের উপস্থাপনা সুন্দর রাখুন: ভূমিকা, মূল আলোচনা ও উপসংহার সাজিয়ে লিখুন। প্রয়োজনে পয়েন্ট ও শিরোনাম ব্যবহার করুন। হাতের লেখা পরিষ্কার হলে পরীক্ষকের কাছে ভালো ধারণা তৈরি হয়।
- প্রশ্নে যা চেয়েছে সেটাই লিখুন: অপ্রয়োজনীয় কথা বাদ দিন। সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় ভাগ করে নিন।
- শরীর ও মনের যত্ন নিন: পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুমান, নতুন কিছু পড়তে যাবেন না, শুধু ঝালাই করুন। দুপুরের পরীক্ষা বলে পরীক্ষার দিন সকালে হালকা পড়ে নিয়ে সময়মতো খেয়ে কেন্দ্রে রওনা হোন।
Posted on: October 13, 2026
Categories: Routine