নিরাপত্তা প্রহরী (DJ) ও নিরাপত্তা প্রহরী (CJM/CMM) লিখিত পরীক্ষা শেষ হয়েছে। ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৩৭৫০ জন পরীক্ষার্থী BJSC নিরাপত্তা প্রহরী পদে অংশগ্রহণ করে। নিরাপত্তা প্রহরী (DJ)  পদে ১০৭৮ জন এবং নিরাপত্তা প্রহরী (CJM/CMM) পদে ২৬৭২ জন চাকরি প্রার্থী অংশগ্রহণ করে।

নিরাপত্তা প্রহরী পরীক্ষার প্রশ্ন সমাধান

১. ভাব সম্প্রসারণ করুন:

আপন ভালো তো জগৎ ভালো।

২. নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:

ক. বিপরীত শব্দ লিখুন:
উ. জয়- পরাজয়।
অবল- কঠিন, ঘন।

খ. ‘জল ও পৃথিবী’ শব্দের একটি করে সমার্থক শব্দ লিখুন।
উ. জল- নীর।
পৃথিবী- ধরিত্রী।

গ. ‘সততাই সর্বোৎকৃষ্ট পন্থা’- প্রবাদটির অর্থ কী?
উ. জীবনে চলার পথে সর্বদা সত্য ও সৎ পথ অবলম্বন করলে জীবন সুন্দর ও কল্যাণকর হয়।

ঘ. ‘কান পাতলা’ বাগধারাটির অর্থ উল্লেখে একটি বাক্য রচনা করুন।
উ. কান পাতলা (সহজেই বিশ্বাসপ্রবণ): মাস্টার সাহেবের মতো এমন কান পাতলা লোক আমি দ্বিতীয়টি দেখিনি।

ঙ. বানান শুদ্ধ করে লিখুন:
উ. প্রয়োজনীয়- প্রয়োজনীয়।
সাস্থ্য- স্বাস্থ্য।

চ. পল্লীকবি জসীমউদ্দীন রচিত দুইটি কবিতার নাম লিখুন।
উ. কবর, রাখাল ছেলে।

BJSC Question Solution

৩. বাংলায় অনুবাদ করুন:

A security guard protects people and property. He watches the gate carefully. He checks visitors when necessary. He stays careful during his duty. He tells his officer if he sees anything wrong.

অনুবাদ: একজন নিরাপত্তারক্ষী মানুষ ও সম্পত্তি রক্ষা করেন। তিনি সতর্কতার সাথে ফটক পাহারা দেন। প্রয়োজন হলে তিনি দর্শনার্থীদের পরীক্ষা করেন। তিনি দায়িত্ব পালনের সময় সতর্ক থাকেন। তিনি কোনো ভুল বা অনিয়ম দেখলে তার কর্মকর্তাকে অবহিত করেন।

৪. Make sentences with the following words:

ক. Duty- We should do our duty properly.

খ. Night- The night is dark.

গ. Country- Bangladesh is my country.

ঘ. Job- He has a good job.

ঙ. Innocent- He is innocent.

৫. Write the opposite words:

ক. Day- Night
খ. Good- Bad
গ. Big- Small
ঘ. Old- New
ঙ. Near- Far

৬. Fill in the blanks:

ক. The Sun rises in the …
উ. East

খ. Dhaka is the … of Bangladesh.
উ. Capital

গ. A night guard works at …
উ. Night

ঘ. We should be … to our duties.
উ. Faithful

ঙ. He … a good man.
উ. Is

৭. Translate into English:

ক. বাংলাদেশ আমার দেশ।
উ. Bangladesh is my country.

খ. আমার পিতা একজন সৎ লোক ছিলেন।
উ. My father was an honest man.

গ. সে দেশের জন্য কাজ করে।
উ. He works for the country.

ঘ. সময় অমূল্য।
উ. Time is precious.

ঙ. আমি বড়দের সম্মান করি।
উ. I respect my elders.

Bangladesh Judicial Service Commission Question Solution

৮. নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দিন:

ক. একটি ট্যাংকে ৫০০ লিটার পানি ছিল। এর ৩/৫ অংশ ব্যবহার করা হলো। অবশিষ্ট পানি কত লিটার?

সমাধান: ট্যাংকে পানি ছিল = ৫০০ লিটার

ব্যবহার করা হলো = ৫০০ × ৩/৫ = ৩০০ লিটার

∴ অবশিষ্ট পানি = (৫০০ – ৩০০) = ২০০ লিটার

খ. একটি সেনাবাহিনীর গুদামে ১২০০ জন সৈনিকের ৩০ দিনের খাদ্য মজুদ আছে। ১০ দিন পরে ঐ সেনাবাহিনীতে আরও ৩০০ জন সৈনিক আসল। বাকি খাদ্য তাদের আর কত দিন চলবে?

সমাধান: অবশিষ্ট দিন = (৩০ – ১০) = ২০ দিন

মোট লোক = (১২০০ + ৩০০) = ১৫০০ জন

১২০০ জনের খাবার আছে = ২০ দিনের

১ জনের ” ” ” = ২০ × ১২০০ “

∴ ১৫০০ ” ” ” = ২০ × ১২০০/১৫০০ “
= ১৬ দিন

∴ বাকি খাদ্য চলবে ১৬ দিন।

গ. রাতে প্রতি ২ ঘণ্টা পরপর একজন নৈশ প্রহরী ভবনের চারপাশ পরিদর্শন করেন। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত তিনি কতবার পরিদর্শন করবেন?

সমাধান: রাত ১০টা থেকে ৬টা পর্যন্ত সময় = ৮ ঘণ্টা

প্রতি ২ ঘণ্টা পরপর পরিদর্শন করলে = ৮ ÷ ২ = ৪ বার

তবে, রাত ১০টা প্রথম পরিদর্শন ধরলে সময়গুলো (১০টা, ১২টা, ২টা, ৪টা, ৬টা) = ৫ বার।

ঘ. 4(x + 2) = 24 সমীকরণটি সমাধান করুন।

সমাধান: 4(x + 2) = 24

⇒ 4x + 2x = 24

⇒ 6x = 24

⇒ x = ২৪/৬

∴ x = 4

Security Guard Question Solution

৯. নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:

ক. বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়েছিল এবং সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

উ. ৯ মাস; ১১টি সেক্টর

খ. বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী ও কোথায় অবস্থিত?

উ. বায়তুল মোকাররম; পল্টন, ঢাকা

গ. পানি ফুটলে কী হয়?

উ. জলীয় বাষ্প (বাষ্পে)

ঘ. আগুন লাগলে জরুরি সাহায্যের জন্য কোন নম্বরে ফোন করতে হয়?

উ. ১০২

ঙ. ‘নাফ’ কোন দুটি দেশের সীমানা নির্ধারণকারী নদী?

উ. বাংলাদেশ ও মিয়ানমার

চ. রাতের আকাশে সবচেয়ে পরিচিত প্রাকৃতিক উপগ্রহের নাম কী?

উ. চাঁদ

ছ. সিসিটিভি (CCTV) এর পূর্ণরূপ কী?

উ. CCTV- Closed Circuit Television

জ. Seven Sisters বলতে কী বোঝায়?

উ. ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সাতটি রাজ্য।

ঝ. ইরানের রাজধানী ও মুদ্রার নাম লিখুন।

উ. তেহরান; ইরানি রিয়াল।

ঞ. হোয়াইট হাউজ কী ও কোথায় অবস্থিত?

উ. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন; ওয়াশিংটন ডি.সি.

Posted on: September 26, 2026

Categories: Question Solution