বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ০৫ টি ক্যাটাগরিতে মোট ০৭ জন প্রার্থীকে এই বছর নিয়োগ প্রদান করা হবে। যেখানে ০৫টি পদের বিপরীতে আবেদন করার জন্য যোগ্য ও প্রকৃত বাংলাদেশী নাগরিকদের আহ্বান করা হয়েছে। যারা বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অধীনে কাজ করতে আগ্রহী তারা ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ০৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে https://bsrb.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করুন। বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নিয়ে আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
Bangladesh Ship Recycling Board Job Circular
ব্যক্তিগত সহকারী
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (১১,০০০ – ২৬,৫৯০/-)
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- MS Office Programme সহ কম্পিউটার চালনায় দক্ষতা।
- কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি: প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
- Word Processing-সহ ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
উচ্চমান সহকারী
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (১০,২০০ – ২৪,৬৮০/-)
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- MS Office Programme সহ কম্পিউটার চালনায় দক্ষতা।
- কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি: প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
- Word Processing-সহ ই-মেইল ও ফ্যাক্স চালনায় পারদর্শী হতে হবে।
হিসাব সহকারী
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (১০,২০০ – ২৪,৬৮০/-)
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- MS Office Programme সহ কম্পিউটার চালনায় দক্ষতা।
- কম্পিউটার টাইপিং গতি: ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ।
- Word Processing, ই-মেইল এবং ফ্যাক্স চালনায় অভিজ্ঞতা।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ০২ (দুই) টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ – ২২,৪৯০/-)
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- MS Office Programme সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী।
- কম্পিউটার টাইপিং গতি: প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
অফিস সহায়ক
- পদ সংখ্যা: ০২ (দুই) টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০ – ২০,০১০/-)
- শিক্ষাগত যোগ্যতা:
- কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অনলাইনে আবেদন করার নিয়ম bsrb.teletalk.com.bd

১. প্রথমে টেলিটকের নির্ধারিত আবেদন লিঙ্ক https://bsrb.teletalk.com.bd এ প্রবেশ করুন।
২. আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করে Application Form ওপেন করুন।
৩. নির্ভুলভাবে ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
৪. নির্দেশিত মাপে ছবি (300×300 pixel) এবং স্বাক্ষর (300×80 pixel) আপলোড করুন।
৫. তথ্য যাচাই শেষে ফর্ম সাবমিট করুন এবং Applicant’s Copy ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করুন।
৬. প্রদত্ত User ID ব্যবহার করে টেলিটকের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ করুন।
বয়সসীমা ও শর্তাবলী
- বয়স: ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
- বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
ছবি ও স্বাক্ষরের মাপ
- রঙিন ছবি: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ KB)।
- স্বাক্ষর: দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ KB)।
আবেদন ফি ও পরিশোধের নিয়মাবলী
অনলাইনে ফরম পূরণের পর টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে:
- ১ থেকে ৪ নং পদের জন্য: পরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা।
- ৫ নং পদের জন্য: পরীক্ষার ফি ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।
- (সকল গ্রেডের অনগ্রসর শ্রেণি—ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ফি ৫৬/- টাকা)
এসএমএস (SMS) প্রেরণের নিয়ম:
প্রথম SMS:
BSRB<স্পেস>User IDলিখে পাঠিয়ে দিন16222নম্বরে।
উদাহরণ:BSRB ABCDEF
(ফিরতি SMS-এ একটি PIN নম্বর দেওয়া হবে)
দ্বিতীয় SMS:
BSRB<স্পেস>YES<স্পেস>PINলিখে পাঠিয়ে দিন16222নম্বরে।
উদাহরণ:BSRB YES 12345678
(সফলভাবে ফি জমা হলে User ID ও Password সম্বলিত কনফার্মেশন SMS পাবেন)
Posted on: September 26, 2026
Categories: Job Circular