বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। এই বছর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মোট ১১ জনকে নিয়োগ প্রদান করা হবে। যে সকল প্রার্থী অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা চাইলে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট পরীক্ষার প্রশ্ন সমাধান দেখতে পারেন।

১। অনুচ্ছেদ লিখুন: ‘বাংলাদেশের চা-শিল্প’

উত্তর:
বাংলাদেশের চা-শিল্প দেশের অর্থনীতি, ঐতিহ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেশের কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে। ১৮৪০-এর দশকে চট্টগ্রামের ক্লাব ভিটায় প্রথম পরীক্ষামূলক চা চাষ শুরু হলেও ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা-বাগানে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। বর্তমানে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম এবং উত্তরের জেলা পঞ্চগড়সহ বেশ কয়েকটি অঞ্চলে দেশের সিংহভাগ চা উৎপাদিত হচ্ছে। বিশেষ করে সমতল ভূমির পঞ্চগড়ে আধুনিক পদ্ধতিতে চা চাষের প্রসার এই শিল্পে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। দেশের বিপুল অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বর্তমানে ব্ল্যাক টি ও গ্রিন-টি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যা থেকে প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে, যার বড় একটি অংশই নারী শ্রমিক। বর্তমানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এই শিল্পের অন্যতম বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও উন্নত চাষাবাদ পদ্ধতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের চা-শিল্প দিন দিন আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠছে।

২। সন্ধি বিচ্ছেদ করুন:

  • ক) দুস্থ = দুঃ + থ
  • খ) শঙ্কা = শম্ + কা
  • গ) নিরীহ = নিঃ + ঈহ
  • ঘ) ঈশ্বর = ঈশ + বর
  • ঙ) অহর্নিশ = অহঃ + নিশা

৩। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

  • ক) ভক্তিসুধা = ভক্তি রূপ সুধা (রূপক কর্মধারয় সমাস)
  • খ) নবান্ন = নব যে অন্ন (কর্মধারয় সমাস)
  • গ) কবিগুরু = কবিদের গুরু (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
  • ঘ) কলুরবলদ = কলুর বলদ (অলুক তৎপুরুষ সমাস)
  • ঙ) সোনামুখ = সোনার ন্যায় মুখ (উপমিত কর্মধারয় সমাস)

৪। বিপরীত শব্দ লিখুন:

  • ক) ওস্তাদ ⇒ সাগরেদ
  • খ) কল্পনা ⇒ বাস্তব
  • গ) আবির্ভাব ⇒ তিরোভাব
  • ঘ) অণু ⇒ বৃহৎ
  • ঙ) কৃশ ⇒ স্থূল

English

5. Write a paragraph on “Physical Exercise”:

Physical Exercise
Physical exercise means the regular movement of our body and limbs according to certain rules. It is essential for keeping our body fit and our mind sound. There is a close connection between physical health and mental well-being because a healthy body helps us maintain a cheerful and active mind. If the body is unhealthy, the mind cannot remain focused, energetic, or peaceful. Regular physical exercise improves blood circulation, strengthens muscles and bones, enhances digestion, and increases the body’s resistance to various diseases. It also helps control body weight and reduces the risk of obesity, diabetes, heart disease, and other health problems. Walking, swimming, running, cycling, jogging, and playing outdoor games are some beneficial forms of physical exercise. For students, regular exercise is particularly important because it refreshes the mind, improves concentration, and increases the ability to study attentively. In our modern lifestyle, people often spend long hours sitting and using computers, televisions, and mobile phones, which may cause physical inactivity and various health problems. Therefore, everyone should develop the habit of taking physical exercise regularly according to age, health, and physical ability. However, excessive or improper exercise may be harmful to the body; therefore, exercise should be taken systematically and in moderation. A balanced diet, adequate rest, and regular exercise together ensure a healthy and disciplined life. To lead a happy, active, and successful life, we must make physical exercise an integral part of our daily routine. Thus, physical exercise is not merely a recreational activity but an essential foundation of a healthy body, a sound mind, and a prosperous life.

06. Make sentences with word meaning:

  • a) At arm’s length (দূরে বা নিরাপদ দূরত্বে): You should keep bad companions at arm’s length.
  • b) (মূল প্রশ্নপত্রে মুদ্রণজনিত কারণে ‘At arm’s length’ বাক্যটির অংশ ভেঙে ‘b) length’ মুদ্রিত হয়েছিল)
  • c) By far (অনেকখানি / সর্বাংশে): Shakib Al Hasan is by far the best all-rounder of our team.
  • d) Big gun (প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তি): The local politicians and big guns attended the charity function.
  • e) Eleventh hour (শেষ মুহূর্তে): He submitted his assignment at the eleventh hour.

7. Fill in the blanks:

  • a) He is loyal ……… his master.
    Ans: to
  • b) The cat is fond ………. milk.
    Ans: of
  • c) Guard ………. all errors.
    Ans: against
  • d) My parents decided ……… the school.
    Ans: upon/on
  • e) Who did you go there ………?
    Ans: with

গণিত

০৮. ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২ : ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।

সমাধান:
মনে করি,
দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল x বছর
এবং পিতার বয়স ছিল 4x বছর

∴ বর্তমানে পিতার বয়স = (4x+10) বছর
এবং বর্তমানে পুত্রের বয়স = (x+10) বছর

১০ বছর পরে পিতার বয়স হবে = 4x+10+10=(4x+20) বছর
১০ বছর পর পুত্রের বয়স হবে = x+10+10=(x+20) বছর

প্রশ্নমতে,
4x+20x+20=21
বা, 4x+20=2(x+20)
বা, 4x+20=2x+40
বা, 4x−2x=40−20
বা, 2x=20
∴x=10

সুতরাং,
পিতার বর্তমান বয়স = 4x+10=(4×10)+10=40+10=৫০ বছর
পুত্রের বর্তমান বয়স = x+10=10+10=২০ বছর

উত্তর: পিতার বর্তমান বয়স ৫০ বছর ও পুত্রের ২০ বছর।

০৯। কবির উদ্দিন তার ৫৬,০০০ টাকার কিছু টাকা বার্ষিক ১২% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট ৬,৪০০ টাকা মুনাফা পেলেন। তিনি ১২% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন?

সমাধান:
মনে করি,
কবির সাহেব ১২% মুনাফায় বিনিয়োগ করেন x টাকা
∴ ১০% মুনাফায় বিনিয়োগ করেন (৫৬,০০০−x) টাকা

১০০ টাকায় ১ বছরের মুনাফা ১২ টাকা
১ টাকায় ১ বছরের মুনাফা ১২১০০ টাকা
x টাকায় ১ বছরের মুনাফা ১২x১০০ টাকা

আবার,
১০০ টাকায় ১ বছরের মুনাফা ১০ টাকা
১ টাকায় ১ বছরের মুনাফা ১০১০০ টাকা
(৫৬০০০−x) টাকায় ১ বছরের মুনাফা ১০(৫৬০০০−x)১০০ টাকা

প্রশ্নমতে,
১২x১০০+১০(৫৬০০০−x)১০০=৬৪০০
বা, ১২x+৫৬০০০০−১০x১০০=৬৪০০
বা, ২x+৫৬০০০০=৬৪০০০০
বা, ২x=৬৪০০০০−৫৬০০০০
বা, ২x=৮০০০০
বা, x=৮০০০০২
∴x=৪০,০০০

সুতরাং, কবির সাহেব ১২% মুনাফায় ৪০,০০০ টাকা বিনিয়োগ করেছিলেন।
উত্তর: ৪০,০০০ টাকা।

১০. উৎপাদকে বিশ্লেষণ করুন: 144×7−25x3a4

সমাধান:
144×7−25x3a4
=x3(144×4−25a4)
=x3{(12×2)2−(5a2)2}
=x3(12×2+5a2)(12×2−5a2)

উত্তর: x3(12×2+5a2)(12×2−5a2)

১১. x+1x=3 এবং x>1 হলে x3−1×3 এর মান নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে, x+1x=3

আমরা জানি,
(x−1x)2=(x+1x)2−4⋅x⋅1x
=(3)2−4
=9−4=5

বর্গমূল করে পাই,
x−1x=5

প্রদত্ত রাশি:
x3−1×3=(x−1x)3+3⋅x⋅1x(x−1x)
=(5)3+35
=55+35
=85

উত্তর: 85

১২. একটি আয়তাকার বাগানের পরিসীমা ১২০ মিটার। প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে ৩ মিটার কমালে পরিসীমা হয় ১৫০ মিটার। যদি প্রতি বর্গমিটারে জৈবিক সারের জন্য ৭ টাকা খরচ হয়, তাহলে সার বাবদ মোট কত টাকা খরচ হবে?

সমাধান:
ধরি,
বাগানটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার।

প্রথম শর্তমতে,
2(x+y)=120
বা, x+y=60 ………… (i)

২য় শর্তমতে,
2(x−3+2y)=150
বা, x−3+2y=75
বা, x+2y=75+3
বা, x+2y=78 ………… (ii)

(ii) সমীকরণ থেকে (i) নং সমীকরণ বিয়োগ করে পাই,
(x+2y)−(x+y)=78−60
বা, y=18

এখন, y এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
x+18=60
বা, x=60−18
বা, x=42

∴ বাগানটির দৈর্ঘ্য ৪২ মিটার এবং প্রস্থ ১৮ মিটার।

সুতরাং, বাগানটির ক্ষেত্রফল = (দৈর্ঘ্য×প্রস্থ)
=(৪২×১৮) বর্গমিটার
=৭৫৬ বর্গমিটার

প্রতি বর্গমিটারে সারের খরচ ৭ টাকা হলে,
সার বাবদ মোট খরচ হবে = (৭৫৬×৭) টাকা
=৫,২৯২ টাকা

উত্তর: ৫,২৯২ টাকা।

সাধারণ জ্ঞান ও কম্পিউটার

১৩। সংক্ষেপে উত্তর লিখুন:

ক) কম্পিউটার চালু হওয়ার পর বারবার Restart হওয়ার সম্ভাব্য কারণ কী?
উত্তর: কম্পিউটার চালু হওয়ার পর বারবার রিস্টার্ট হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে প্রসেসর অতিরিক্ত উত্তপ্ত হওয়া (কুলিং ফ্যান অচল থাকলে), র‍্যামে ধুলোবালি জমে ত্রুটি দেখা দেওয়া, পাওয়ার সাপ্লাই ইউনিটের ভোল্টেজ অনিয়মিত হওয়া, বায়োস সেটআপ বা অপারেটিং সিস্টেমের মূল ফাইল ক্ষতিগ্রস্ত হওয়া এবং কম্পিউটারে ক্ষতিকারক ভাইরাস বা ম্যালওয়্যারের আক্রমণ।

খ) Boot Disk Failure মেসেজ আসার কারণ কী?
উত্তর: হার্ডডিস্কের ডাটা ক্যাবল (SATA Cable) আলগা হয়ে গেলে বা নষ্ট হলে, হার্ডডিস্কে অপারেটিং সিস্টেমের বুট ফাইল ক্ষতিগ্রস্ত হলে, ফার্স্ট বুট ডিভাইস হিসেবে ভুল ড্রাইভ বা পেনড্রাইভ নির্বাচিত থাকলে অথবা হার্ডডিস্কে মারাত্মক কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে স্ক্রিনে Boot Disk Failure মেসেজটি আসে।

গ) Disk Defragmentation কেন করা হয়?
উত্তর: হার্ডডিস্কে ফাইল জমা ও মোছার ফলে তৈরি হওয়া অগোছালো বা বিচ্ছিন্ন ডাটা ব্লকগুলোকে এক জায়গায় পর পর সাজিয়ে গুছিয়ে সংরক্ষণ করার জন্য Disk Defragmentation করা হয়। এর ফলে প্রসেসরের কাজের গতি বাড়ে এবং হার্ডডিস্ক থেকে দ্রুত ডাটা পড়া ও লেখা সম্ভব হয়।

ঘ) কম্পাইলার ও ইন্টারপ্রিটার কী?
উত্তর: কম্পাইলার হলো এমন একটি অনুবাদক প্রোগ্রাম যা হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত পুরো সোর্স কোডকে একবারে অবজেক্ট কোডে রূপান্তর করে।
অন্যদিকে, ইন্টারপ্রিটার হলো এমন এক অনুবাদক প্রোগ্রাম যা সোর্স কোডকে এক লাইন এক লাইন করে অনুবাদ করে এবং সাথে সাথে তা এক্সিকিউট করে।

ঙ) প্লাজিয়ারিজম ও স্প্যাম কী?
উত্তর: অন্যের লেখা, চিন্তা, কোড বা গবেষণা নিজের নাম দিয়ে প্রকাশ করা বা চুরি করাকে প্লাজিয়ারিজম বলা হয়।
অন্যদিকে, প্রাপকের সম্মতি ছাড়া বিজ্ঞাপনী বা অনাকাঙ্ক্ষিত উদ্দেশ্যে একাধারে বিপুল সংখ্যক গণ-ইমেইল বা মেসেজ পাঠানোকে স্প্যাম বলা হয়।

১৪। সাধারণ জ্ঞান (সংক্ষেপে উত্তর):

  • ক) ‘মহাস্থানগড়’ কোন রাজ্যের রাজধানী ছিল?
    উত্তর: পুণ্ড্রবর্ধন (প্রাচীন পুণ্ড্রনগর)।

  • খ) বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
    উত্তর: বরেন্দ্র গবেষণা জাদুঘর (রাজশাহী)।

  • গ) ‘সিরাজাম মুনীরা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
    উত্তর: ফররুখ আহমদ।

  • ঘ) বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
    উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।

  • ঙ) “ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, / আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান”- কোন কবিতার অংশ?
    উত্তর: কাজী নজরুল ইসলামের “কান্ডারী হুশিয়ার” কবিতার অংশ।

  • চ) পূর্ণরূপ লিখুন: UNGA
    উত্তর: United Nations General Assembly.

  • ছ) বাংলাদেশের রাষ্ট্রপতি পদে প্রার্থীর ন্যূনতম বয়স কত?
    উত্তর: ৩৫ বছর।

  • জ) বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে ‘মেঘনা’ নাম ধারণ করেছে?
    উত্তর: কিশোরগঞ্জের ভৈরববাজারে।

  • ঝ) ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ কবে?
    উত্তর: ১১ই জুলাই।

  • ঞ) ‘অলিম্পিক গেমস – ২০২৮’ কোথায় অনুষ্ঠিত হবে?
    উত্তর: লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।

  • ট) মুক্তিযুদ্ধে কোন সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিলেন না?
    উত্তর: ১০ নম্বর সেক্টর (নৌ সেক্টর)।

  • ঠ) চর আলেকজান্ডার কোন জেলায় অবস্থিত?
    উত্তর: লক্ষ্মীপুর জেলায়।

  • ড) কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
    উত্তর: ভিটামিন কে (Vitamin K)।

  • ঢ) কোন রঙের কাপড় সবচেয়ে কম তাপ শোষণ করে?
    উত্তর: সাদা রঙের কাপড়।

  • ণ) প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
    উত্তর: হীরা।

Posted on: September 26, 2026

Categories: Question Solution