জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল (SKH)-এর শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১৬ জুন ২০২৬ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে অনুষ্ঠিত এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৬টি ক্যাটাগরিতে ২৪ জন প্রার্থী মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

SKH Exam Result

যে সকল পদের বিপরীতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেগুলো হলো—এ্যানেসথেটিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, কম্পিউটার অপারেটর, ই.পি.আই. টেকনিশিয়ান, হিসাবরক্ষক, অফিস সহায়ক, অডিওলজিস্ট, স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, সহকারী লাইব্রেরিয়ান এবং নিরাপত্তা কর্মকর্তা। এই পদগুলোর বিপরীতে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের জন্য নিচে সম্পূর্ণ ফলাফল দেওয়া হলো। ফলাফল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।

কীভাবে skh.gov.bd থেকে ফলাফল দেখবেন

সরকারি কর্মচারী হাসপাতালের ফলাফল দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

  1. প্রথমে ব্রাউজারে গিয়ে হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট www.skh.gov.bd ভিজিট করুন।
  2. হোমপেজে থাকা নোটিশ বোর্ড বা “বিজ্ঞপ্তি” সেকশনে যান।
  3. “লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা” শিরোনামের বিজ্ঞপ্তিটি খুঁজে বের করুন।
  4. পিডিএফ ফাইলটি ওপেন করে নিজের রোল নম্বর মিলিয়ে দেখুন।
  5. প্রয়োজনে পিডিএফটি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগতে পারে।

পদভিত্তিক চূড়ান্ত ফলাফল

এ্যানেসথেটিস্ট

রোল নম্বরপ্রার্থীর নাম
1100127মোঃ সাজ্জাদ হোসেন বাবু
1100236মো: লাভলু মিয়া

অকুপেশনাল থেরাপিস্ট

রোল নম্বরপ্রার্থীর নাম
1300002স্বর্ণা পাল
1300020মোঃ শামসুর রাহমান

কম্পিউটার অপারেটর

রোল নম্বরপ্রার্থীর নাম
1600434টিটু তালুকদার
1600435মো: খাইরুল আলম

ই.পি.আই. টেকনিশিয়ান

রোল নম্বরপ্রার্থীর নাম
1700297মোহাম্মদ মোফাচ্ছের হোসেন
1700085ফাহমিদা ইয়াছমিন
1700026আমিনুল ইসলাম

হিসাবরক্ষক

রোল নম্বরপ্রার্থীর নাম
1800082মোঃ তারেকুজ্জামান

অফিস সহায়ক

রোল নম্বরপ্রার্থীর নাম
2006653জাহিদুর রহমান
2006786মোঃ শরিফুল ইসলাম
2009903মো: আবু সাইদ
2003992নিলুফা আক্তার
2004059ঋত্বিক মন্ডল
2006914মোঃ সবুজ সরকার
2007907মোঃ আতাউর রহমান
2002331নাছরীন আক্তার
2005884মোঃ আশিক ইকবাল
2006277রোকসানা আক্তার
2006870মো: মেরাজুল ইসলাম মন্ডল
2007573আল-আমিন ইসলাম
2009553শহিদুল ইসলাম
2008804মোঃ আল মামুন

মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ২৪ জন (৬টি ক্যাটাগরি মিলিয়ে)

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, অডিওলজিস্ট, স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, সহকারী লাইব্রেরিয়ান এবং নিরাপত্তা কর্মকর্তা পদে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি, তাই এই চারটি পদে কাউকে নির্বাচিত করা হয়নি।

নিয়োগ প্রক্রিয়া

বিজ্ঞপ্তির শেষে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে—

  • যেকোনো ধরনের সংশোধনীর অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে, অর্থাৎ তালিকায় পরবর্তীতে পরিবর্তন আসতে পারে।
  • নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়োগপত্র হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং ডাকযোগে প্রার্থীদের ঠিকানায় পাঠানো হবে।
  • অর্থাৎ, যারা তালিকায় স্থান পেয়েছেন তাদের এখনই কর্মস্থলে যোগদানের জন্য তাড়াহুড়া করার দরকার নেই—আনুষ্ঠানিক নিয়োগপত্র হাতে পাওয়ার পরই পরবর্তী ধাপ শুরু হবে।

Posted on: September 23, 2026

Categories: Result