রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮টি ক্যাটাগরিতে এ বছর মোট ৩৪ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। ওয়েল্ডার, বাস ড্রাইভার, টায়ার টিউব মেরামতকারী মেকানিক, বাস-কন্ডাক্টর, হেল্পার-টু-মেকানিক, হেল্পার-কাম-ক্লিনার, অয়েলম্যান ও সার্ভিসম্যান পদে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে।

যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অধীনে কাজ করতে আগ্রহী, তারা ১ অক্টোবর ২০২৬ থেকে ২৬ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করুন। আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

Rajshahi University Job Circular

বিষয় তথ্য
প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তি প্রকাশ ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তির সংখ্যা ২টি (সহায়ক ও সাধারণ), দুটির নম্বরই ০১/২০২৬
মোট পদ ৮টি
মোট জনবল ৩৪ জন
আবেদন শুরু ১ অক্টোবর ২০২৬, সকাল ৯:০০টা
আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৪:০০টা
আবেদনের ওয়েবসাইট job.ru.ac.bd

পদভিত্তিক – RU Job Circular

বিজ্ঞপ্তি ১: সহায়ক কর্মচারী পদে নিয়োগ

বিজ্ঞপ্তি নং: ০১/২০২৬ (সহায়ক)
মোট জনবল: ১২ জন (৩টি পদ)
আবেদন ফি: ৫০০ টাকা (সার্ভিস চার্জসহ)

ওয়েল্ডার

  • পদসংখ্যা: ১ জন
  • বেতন: ২৪,০০০ – ৫৮,০০০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস
  • অগ্রাধিকার: গ্যাস ও আর্ক ওয়েল্ডিংসহ মোটরগাড়ির বডি ও চেসিসের কাজে অভিজ্ঞ প্রার্থী
  • বয়স: ন্যূনতম ২০ বছর

বাস ড্রাইভার

  • পদসংখ্যা: ১০ জন
  • বেতন: ২২,৮০০ – ৫৫,২০০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস
  • অভিজ্ঞতা: বাস ও মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন চালানোর কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা
  • লাইসেন্স: বিআরটিএ থেকে ইস্যু করা হেভি ভেহিকেল লাইসেন্স (PSV, HTV)। লাইসেন্স বিজ্ঞপ্তির তারিখের অন্তত ২ বছর আগে ইস্যু হতে হবে
  • বয়স: ন্যূনতম ২০ বছর

টায়ার টিউব মেরামতকারী মেকানিক

  • পদসংখ্যা: ১ জন
  • বেতন: ২২,৮০০ – ৫৫,২০০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস
  • অভিজ্ঞতা: পেট্রোল ও ডিজেলচালিত হালকা ও ভারী ইঞ্জিনসহ বাসের ইঞ্জিন ওভারহলিংয়ের কাজে ১০ বছরের চলমান অভিজ্ঞতা
  • বয়স: ন্যূনতম ২০ বছর

বিশেষ সুবিধা: অভ্যন্তরীণ ও বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে একটি শর্ত শিথিলযোগ্য, তবে মূল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। টায়ার টিউব মেরামতকারী মেকানিক পদে অভিজ্ঞতার শর্ত সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শিথিল হবে।

বিজ্ঞপ্তি ২: সাধারণ কর্মচারী পদে নিয়োগ

বিজ্ঞপ্তি নং: ০১/২০২৬ (সাধারণ)
মোট জনবল: ২২ জন (৫টি পদ)
আবেদন ফি: ৪০০ টাকা (সার্ভিস চার্জসহ)

বাস-কন্ডাক্টর

  • পদসংখ্যা: ১০ জন
  • বেতন: ২১,৪০০ – ৫১,৯০০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস
  • অভিজ্ঞতা: বাস কন্ডাক্টর হিসেবে ৫ বছরের চলমান অভিজ্ঞতার লাইসেন্স। তেল ও মবিল চেকিং এবং ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে
  • বয়স: ন্যূনতম ১৮ বছর

হেল্পার-টু-মেকানিক

  • পদসংখ্যা: ৫ জন
  • বেতন: ২১,০০০ – ৫০,৯০০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস এবং ট্রেড সার্টিফিকেট
  • অভিজ্ঞতা: প্রাথমিক মেকানিক্যাল কাজের জ্ঞান এবং গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন টুলস, মবিল ও ব্রেক ওয়েল সম্পর্কে অভিজ্ঞতা
  • বয়স: ন্যূনতম ১৮ বছর

হেল্পার-কাম-ক্লিনার

  • পদসংখ্যা: ৫ জন
  • বেতন: ২১,০০০ – ৫০,৯০০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস এবং ট্রেড সার্টিফিকেট
  • অভিজ্ঞতা: প্রাথমিক মেকানিক্যাল কাজের জ্ঞান এবং গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন টুলস, মবিল ও ব্রেক ওয়েল সম্পর্কে অভিজ্ঞতা
  • বয়স: ন্যূনতম ১৮ বছর

অয়েলম্যান

  • পদসংখ্যা: ১ জন
  • বেতন: ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস
  • অভিজ্ঞতা: পেট্রোল পাম্পে ৩ বছরের কাজের অভিজ্ঞতা
  • বয়স: ন্যূনতম ১৮ বছর

সার্ভিসম্যান

  • পদসংখ্যা: ১ জন
  • বেতন: ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস
  • অভিজ্ঞতা: মোটর গ্যারেজে ৩ বছরের কাজের অভিজ্ঞতা
  • বয়স: ন্যূনতম ১৮ বছর

বিশেষ সুবিধা: অভ্যন্তরীণ ও বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে একটি শর্ত শিথিলযোগ্য, তবে মূল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

বেতনস্কেল: বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোর বেতনস্কেল ২০১৫ নির্ধারিত, যা ২০২৬ সালে নির্ধারিত বেতনস্কেলে কার্যকর হবে।

দুই বিজ্ঞপ্তির সাধারণ শর্ত

  • প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • কোটার ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
  • আবেদনের সঙ্গে সরকারি মেডিকেল কলেজ থেকে করা ডোপ টেস্টের (Dope Test) ফল জমা দিতে হবে।
  • পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শুধু যোগ্য প্রার্থীরাই নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
  • লিখিত, কর্মদক্ষতা বা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
  • আবেদনকারী নিজে বা অন্য কেউ তদবির করলে অথবা কোনো তথ্য গোপন করলে আবেদন বাতিল হবে।
  • ভুয়া বা অসত্য তথ্য দিলে আবেদন, নির্বাচন বা নিয়োগ বাতিল হবে এবং আইনগত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন job.ru.ac.bd

ওয়েবসাইটে যান

job.ru.ac.bd ওয়েবসাইটে গিয়ে আপনার পদের বিজ্ঞপ্তিটি (সহায়ক বা সাধারণ) খুঁজে নিন। বিজ্ঞপ্তির নিচের “Apply now” বাটনে ক্লিক করুন।

লগইন করুন

“Apply” বাটনে ক্লিক করলে লগইন পেজ আসবে। আগে অ্যাকাউন্ট থাকলে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

নতুন অ্যাকাউন্ট খুলুন

অ্যাকাউন্ট না থাকলে “Create a new account” এ ক্লিক করুন। নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এই ইমেইল ও পাসওয়ার্ড মনে রাখবেন, পরে লগইন করতে লাগবে।

পদ বেছে নিন

লগইন করার পর যে পদে আবেদন করতে চান, তার পাশের “Apply For This Post” বাটনে ক্লিক করুন।

আবেদন ফরম পূরণ করুন

  • ফরমের সব তথ্য বাংলায় (ইউনিকোডে) সঠিকভাবে লিখতে হবে।
  • প্রার্থীর স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) আপলোড করতে হবে।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০×৪০০ পিক্সেল) আপলোড করতে হবে।
  • মোবাইল নম্বর ও ইমেইল সঠিক দিন, কারণ সব যোগাযোগ এই দুটির মাধ্যমে হবে।

সতর্কতা: অসম্পূর্ণ বা ভুল আবেদন কারণ না দেখিয়েই বাতিল হবে। আবেদনের শেষ তারিখ পার হলে কোনো তথ্য পরিবর্তন বা যোগ করা যাবে না।

ফি পরিশোধ করুন

ফরম পূরণ শেষে “Apply For This Post” বাটনে ক্লিক করুন, তারপর “Pay Online” বাটনে ক্লিক করে ওয়েবসাইটেই আবেদন ফি দিন। ফি না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

ফরম প্রিন্ট করুন

সফলভাবে আবেদন হয়ে গেলে Application ID সম্বলিত একটি ফরম পাবেন। ফরমটি রঙিন প্রিন্ট করে নিজের কাছে রাখুন।

কাগজপত্র জমা দিন

অনলাইনে আবেদন করাই যথেষ্ট নয়। কাগজপত্রসহ আবেদনের হার্ডকপিও জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি কত সেট জমা দিতে হবে
সহায়ক (ওয়েল্ডার, বাস ড্রাইভার, টায়ার টিউব মেরামতকারী মেকানিক) ০৮ (আট) সেট
সাধারণ (বাস-কন্ডাক্টর, হেল্পার-টু-মেকানিক, হেল্পার-কাম-ক্লিনার, অয়েলম্যান, সার্ভিসম্যান) ১২ (বারো) সেট

প্রতিটি সেটের সঙ্গে যা যা থাকবে:

  • অনলাইনে পূরণ করা ফরমের রঙিন কপি
  • শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও নম্বরপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  • জাতীয় পরিচয়পত্র
  • চাকরিরত প্রার্থীদের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র
  • অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

কোথায় ও কখন জমা দেবেন:

  • ঠিকানা: রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • মাধ্যম: ডাকযোগে অথবা সরাসরি
  • শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৪:০০টা
  • প্রযোজ্য ক্ষেত্রে ফটোকপি সত্যায়িত হতে হবে
  • সাক্ষাৎকারের সময় সব কাগজের মূল কপি সঙ্গে রাখতে হবে

পেমেন্ট পদ্ধতি

পদ আবেদন ফি (সার্ভিস চার্জসহ)
ওয়েল্ডার ৫০০ টাকা
বাস ড্রাইভার ৫০০ টাকা
টায়ার টিউব মেরামতকারী মেকানিক ৫০০ টাকা
বাস-কন্ডাক্টর ৪০০ টাকা
হেল্পার-টু-মেকানিক ৪০০ টাকা
হেল্পার-কাম-ক্লিনার ৪০০ টাকা
অয়েলম্যান ৪০০ টাকা
সার্ভিসম্যান ৪০০ টাকা
  • ফি অনলাইনে “Pay Online” বাটনের মাধ্যমে job.ru.ac.bd ওয়েবসাইট থেকেই দিতে হবে।
  • একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে চাইলে প্রতিটি পদের জন্য আলাদা ফি দিয়ে আলাদাভাবে আবেদন করতে হবে।

শেষ কথা

আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৪:০০টা। অনলাইন আবেদন এবং কাগজপত্র জমা, দুটির সময়সীমাই একই। তাই শেষ দিনের জন্য অপেক্ষা না করে আগেই সব কাজ গুছিয়ে নিন। আপনার পরিচিত কেউ এই পদগুলোর জন্য যোগ্য হলে পোস্টটি তার সঙ্গে শেয়ার করুন। নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খবর সহজ ভাষায় পেতে আমাদের সাইটে নিয়মিত চোখ রাখুন।

Posted on: October 3, 2026

Categories: Job Circular