
জাতীয় বিশ্ববিদ্যালয় গত ১৩/০৯/২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের বিপরীতে আবেদন করার জন্য জন্মসূত্রে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের আহ্বান করা হয়েছে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কাজ করতে আগ্রহী, তারা ১৩/০৯/২০২৬ থেকে ১২/১০/২০২৬ তারিখের মধ্যে jobs.nu.ac.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্য
| বিষয় | বিবরণ |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ |
| স্মারক নং | ০১(৮৯৬)জাতীঃবিঃ/প্রশাঃ/২০১০(অংশ-৪)/১/২০৫০ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১০ সেপ্টেম্বর ২০২৬ |
| আবেদন শুরু | ১৩/০৯/২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১২/১০/২০২৬, বিকাল ৪:০০ টা পর্যন্ত |
| আবেদনের মাধ্যম | অনলাইন (jobs.nu.ac.bd) |
| আবেদন ফি | ২০০/- টাকা |
কিভাবে আবেদন করবেন – jobs.nu.ac.bd
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:


- প্রথমে jobs.nu.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- “Create Account” অপশনে গিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। এজন্য প্রয়োজন হবে —
- আপনার নাম
- ইমেইল ঠিকানা
- মোবাইল নম্বর
- জন্ম তারিখ
- জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন নম্বর
- পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড
- এরপর নির্ধারিত মাপে আপনার ছবি (৩০০×৩০০ পিক্সেল, JPG, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, JPG, সর্বোচ্চ ৬০ KB) আপলোড করুন।
- তথ্য সঠিকভাবে পূরণ করার পর “Create Account” বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন করুন।
- এরপর User ID ও Password দিয়ে লগইন করে Online Application Form যথাযথভাবে পূরণ করে Submit করুন।
- আবেদনপত্রের সাথে সকল পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের কপি আপলোড করতে হবে। চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপত্রও আপলোড করতে হবে।
- Online Application Form-এর প্রিন্ট কপিসহ সকল ডকুমেন্টসের সত্যায়িত কপি ৯ (নয়) সেট ডাকযোগে/হাতে হাতে ১২/১০/২০২৬ তারিখের মধ্যে অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছালে আবেদন বাতিল বলে গণ্য হবে।
পেমেন্ট পদ্ধতি
আবেদন সম্পন্ন করতে হলে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। পেমেন্ট প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো:
- আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পে-স্লিপের মাধ্যমে জমা দিতে হবে।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jobs.nu.ac.bd-এ Online Application Form যথাযথভাবে পূরণ করে Submit করার পর প্রাপ্ত User ID ও Password দিয়ে Login করে Pay-slip ডাউনলোড করতে হবে।
- ডাউনলোডকৃত Pay-slip নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হবে।
- চাইলে সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমেও নির্ধারিত ফি জমা দেওয়া যাবে।
- Online Application Form পূরণের নির্ধারিত তারিখ ও সময়ের পরে টাকা জমা দিলে এর দায়-দায়িত্ব ব্যাংক অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে না।
পদভিত্তিক বিস্তারিত তথ্য
সহকারী অধ্যাপক
| বিষয় | তথ্য |
|---|---|
| পদের নাম | সহকারী অধ্যাপক |
| বিষয়সমূহ ও সংখ্যা | আইন (১টি), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১টি), দর্শন (১টি) |
| মোট পদ সংখ্যা | ৩টি |
| বেতন স্কেল | ৩৫,৫০০ – ৬৭,০১০/- (গ্রেড-৬) |
| বয়সসীমা | নির্দিষ্টভাবে উল্লেখ নেই (সরকার ঘোষিত বিধিমালা অনুসরণযোগ্য) |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ৫.০০-এর মধ্যে মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখার জন্য ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৪.৫০ থাকতে হবে (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
- সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/আইন অনুষদভুক্ত বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (৪.০০-এর মধ্যে) এবং কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগে ন্যূনতম ৩.২৫ থাকতে হবে।
- স্নাতকোত্তর ডিগ্রিধারীদের প্রভাষক হিসেবে ন্যূনতম ৩ বছর, এমফিল ডিগ্রিধারীদের ২ বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের ১ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
- স্বীকৃত জার্নালে ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে অন্তত ১টি First Author হিসেবে।
- শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
প্রভাষক
| বিষয় | তথ্য |
|---|---|
| পদের নাম | প্রভাষক |
| বিষয়সমূহ ও সংখ্যা | আইন (২টি), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১টি), ফিন্যান্স এন্ড ব্যাংকিং (১টি), দর্শন (১টি), মনোবিজ্ঞান (১টি), নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স (১টি) |
| মোট পদ সংখ্যা | ৭টি |
| বেতন স্কেল | ২২,০০০ – ৫৩,০৬০/- (গ্রেড-৯) |
| বয়সসীমা | সর্বোচ্চ ৩৫ বছর |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ৫.০০-এর মধ্যে মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখার জন্য ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৪.৫০ থাকতে হবে।
- সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/আইন অনুষদভুক্ত বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগে ন্যূনতম ৩.২৫ থাকতে হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলী
- চাকরিরত প্রার্থীদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
- নিয়োগ সংক্রান্ত পরীক্ষা/নির্বাচনী বোর্ডের তারিখ ডাকযোগে/কুরিয়ার/SMS/ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এসব পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
- সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট কাগজপত্র সাথে আনতে হবে।
- নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারবেন। কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সংবলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
- কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
Posted on: September 14, 2026
Categories: Job Circular
