
জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তাদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ৩টি ক্যাটাগরিতে মোট ৪ জন প্রার্থীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
যে পদগুলোতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো হলো —
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- স্টোরকিপার
- অফিস সহায়ক
যেসব প্রার্থী এই তিনটি পদের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের দ্রুত নিজেদের ফলাফল যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এনটিএমসি’র নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে নিচে মন্তব্যে জানাতে পারেন।
ntmc.gov.bd থেকে ফলাফল দেখবেন যেভাবে
ধাপে ধাপে নিচে দেওয়া হলো কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল যাচাই করবেন —
- প্রথমে ব্রাউজার থেকে এনটিএমসি’র অফিসিয়াল ওয়েবসাইট www.ntmc.gov.bd প্রবেশ করুন।
- ওয়েবসাইটের নোটিশ বোর্ড বা বিজ্ঞপ্তি সেকশন থেকে “অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরকিপার ও অফিস সহায়ক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা” শিরোনামের বিজ্ঞপ্তিটি খুঁজে বের করুন।
- বিজ্ঞপ্তিতে ক্লিক করে PDF ফাইলটি ডাউনলোড অথবা ওপেন করুন।
- নিজের আবেদনের সময়কার রোল নম্বরের সাথে তালিকায় থাকা রোল নম্বর মিলিয়ে দেখুন।
- রোল নম্বর মিললে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। প্রয়োজনে বিজ্ঞপ্তির স্ক্রিনশট বা কপি সংরক্ষণ করে রাখুন।
পদ ভিত্তিক ফলাফল
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
| ক্রমিক | রোল নম্বর | প্রার্থীর নাম |
|---|---|---|
| ১ | ১১০০১০০ | আসাদুজ্জামান |
মোট উত্তীর্ণ: ১ জন
২. স্টোরকিপার
| ক্রমিক | রোল নম্বর | প্রার্থীর নাম |
|---|---|---|
| ১ | ১২০০১৮৯ | এস এম রেদওয়ান আহমেদ |
মোট উত্তীর্ণ: ১ জন
৩. অফিস সহায়ক
| ক্রমিক | রোল নম্বর | প্রার্থীর নাম |
|---|---|---|
| ১ | ১৩০০৩৩১ | মো. নাজমুল হাসান |
| ২ | ১৩০০২৮৬ | পাখি আক্তার |
মোট উত্তীর্ণ: ২ জন
Posted on: September 25, 2026
Categories: Result
