মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত নোটিশ অনুযায়ী রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
যারা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটিতে কাজ করতে আগ্রহী, তারা ১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০টা থেকে ১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০টার মধ্যে https://mra.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করুন। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
MRA Job Circular
| তথ্য | বিবরণ |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) |
| ঠিকানা | এফ-১৪-ডি/১, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ |
| স্মারক নং | ৫৩.০৪.০০০০.০০০.০০১.১১.০০৮.২৬-১৮৮২ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৫ আগস্ট ২০২৬ |
| ক্যাটাগরি | ৭টি |
| মোট শূন্য পদ সংখ্যা | ১২টি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| আবেদনের ওয়েবসাইট | mra.teletalk.com.bd |
mra.teletalk.com.bd কিভাবে আবেদন করবেন
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটিতে আবেদন করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

- প্রথমে http://mra.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত পদের আবেদন ফরম পূরণ করতে হবে।
- অনলাইন আবেদন শুরুর তারিখ ও সময়: ১৭/০৯/২০২৬, সকাল ১০:০০টা।
- অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১৬/১০/২০২৬, বিকাল ০৫:০০টা।
- প্রার্থীর সাম্প্রতিক সময়ে (৩ মাসের মধ্যে) তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel, সর্বোচ্চ সাইজ ১০০KB) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel, সর্বোচ্চ সাইজ ৬০KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
- আবেদন Submit করার আগে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা যাচাই করে নিন, কারণ পরবর্তীতে কোনো তথ্য পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না।
- Submit সম্পন্ন হলে একটি Applicant’s Copy তৈরি হবে, যেখানে একটি ইউজার আইডি (User ID) দেওয়া থাকবে। এই কপির প্রিন্ট কপি নিজের কাছে সংরক্ষণ করুন এবং মৌখিক পরীক্ষার সময় জমা দিন।
- প্রার্থীর বয়স ১৭/০৯/২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে উল্লেখিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে হতে হবে।
- সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।
পেমেন্ট পদ্ধতি
আবেদন ফি টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। User ID পাওয়ার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
প্রথম SMS:
MRA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে
উদাহরণ: MRA ABCDEF এবং Send করুন 16222 নম্বরে
দ্বিতীয় SMS:
MRA<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
উদাহরণ: MRA Yes 12345678
পদ অনুযায়ী আবেদন ফি
| ক্রমিক পদ | আবেদন ফি | সার্ভিস চার্জ | মোট |
|---|---|---|---|
| ১-৪ নং ক্রমিকের পদসমূহ | ২০০/- টাকা | ২৩/- টাকা | ২২৩/- টাকা |
| ৫-৬ নং ক্রমিকের পদসমূহ | ১০০/- টাকা | ১২/- টাকা | ১১২/- টাকা |
| ৭ নং ক্রমিকের পদ | ৫০/- টাকা | ৬/- টাকা | ৫৬/- টাকা |
দ্রষ্টব্য: অনগ্রসর শ্রেণির (প্রতিবন্ধী, এতিম ইত্যাদি) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা প্রযোজ্য হবে।
পদ ভিত্তিক বিস্তারিত তথ্য
১. প্রোগ্রামার
- পদ সংখ্যা: ২টি
- বেতনস্কেল: গ্রেড-৬ (৩৫,৫০০-৬৭,০১০/-)
- সর্বোচ্চ বয়সসীমা: ৩৫ বছর
- শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
২. মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার
- পদ সংখ্যা: ১টি
- বেতনস্কেল: গ্রেড-৬ (৩৫,৫০০-৬৭,০১০/-)
- সর্বোচ্চ বয়সসীমা: ৩৫ বছর
- শিক্ষাগত যোগ্যতা: প্রোগ্রামার পদের অনুরূপ শিক্ষাগত যোগ্যতা ও ৪ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
৩. সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার
- পদ সংখ্যা: ১টি
- বেতনস্কেল: গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০/-)
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
৪. উপ সহকারী পরিচালক
- পদ সংখ্যা: ১টি
- বেতনস্কেল: গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-)
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি (শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়)।
৫. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
- পদ সংখ্যা: ৪টি
- বেতনস্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নির্ধারিত Standard Aptitude Test (ব্যবহারিক পরীক্ষা)-এ উত্তীর্ণ হতে হবে।
৬. ডাটা এন্ট্রি অপারেটর
- পদ সংখ্যা: ২টি
- বেতনস্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-)
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ এপটিচিউড টেস্ট (ব্যবহারিক পরীক্ষা)-এ উত্তীর্ণ হতে হবে।
৭. অফিস সহায়ক
- পদ সংখ্যা: ১টি
- বেতনস্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)
- সর্বোচ্চ বয়সসীমা: ৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- আবেদনকারীর বয়স ১৭/০৯/২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং একই তারিখে সংশ্লিষ্ট পদের উল্লেখিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
- লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
- লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি.এ./ডি.এ. প্রদান করা হবে না।
- অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
- নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে এবং কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
- পরীক্ষার তারিখ, সময়সূচি ও অন্যান্য তথ্য এমআরএ-এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.mra.gov.bd) এবং প্রার্থীর ব্যক্তিগত মুঠোফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে।
Posted on: September 16, 2026
Categories: Job Circular