কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এবার ১টি ক্যাটাগরিতে মোট ৪৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। “হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর” পদের বিপরীতে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। যারা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অধীনে কাজ করতে আগ্রহী, তারা ০১ অক্টোবর ২০২৬ থেকে ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে আবেদন সম্পন্ন করুন। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নিয়ে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • মোট পদ সংখ্যা: ৪৭টি
  • আবেদন শুরু: ০১ অক্টোবর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
  • আবেদনের মাধ্যম: অফলাইন (ডাকযোগে)
  • আবেদন ফি: ১০০ টাকা
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.kushtia.gov.bd

পদভিত্তিক বিস্তারিত তথ্য – DC Office Kushtia Job Circular

হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ৪৭টি
  • বেতন: ২১,৯০০ – ৫২,৯০০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বাণিজ্য বিভাগ থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ)
  • অন্যান্য যোগ্যতা:
    • কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
    • কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ গতি থাকতে হবে।

আবেদনের নিয়ম ও শর্তাবলী

  • প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্র দেখে বয়স নির্ধারণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী কোটা সুবিধা পাওয়া যাবে।
  • সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।
  • এর আগে ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই।
  • বিলম্বে প্রাপ্ত এবং ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা স্বাক্ষরবিহীন আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • কোনো তথ্য বা কাগজপত্র জাল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদন বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • নিয়োগের ব্যাপারে কোনো ধরনের সুপারিশ বা তদবির করলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র দেখাতে হবে।
  • নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

কিভাবে আবেদন করবেন www.kushtia.gov.bd

এই নিয়োগে আবেদন করতে হবে অফলাইনে। অর্থাৎ সরকারি নির্ধারিত আবেদন ফরম নিজ হাতে পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করুন।

আবেদন ফরম

জেলা প্রশাসক, কুষ্টিয়া-এর ওয়েবসাইট www.kushtia.gov.bd থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করুন।

ফরম পূরণ (নিজ হাতে) – Office of Deputy Commissioner Kustia Job Circular

ফরমটি অবশ্যই নিজ হাতে পূরণ করতে হবে। ফরমে নিচের তথ্যগুলো লিখতে হবে:

  1. পদের নাম
  2. বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ (নম্বর: ০০.৪০.৫০০০.০০৯.১১.০০৫.২০২৬-৩০৫, তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬)
  3. প্রার্থীর নাম (বাংলায় ও ইংরেজিতে বড় অক্ষরে)
  4. জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর (যেকোনো একটি)
  5. জন্ম তারিখ
  6. জন্মস্থান (জেলা)
  7. বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স (বছর, মাস, দিন)
  8. মাতার নাম
  9. পিতা/স্বামীর নাম
  10. বর্তমান ও স্থায়ী ঠিকানা (বাসা ও সড়ক, গ্রাম/পাড়া/মহল্লা, ইউনিয়ন/ওয়ার্ড, ডাকঘর, পোস্ট কোড, উপজেলা, জেলা)
  11. যোগাযোগ (মোবাইল/টেলিফোন নম্বর, ইমেইল থাকলে)
  12. জাতীয়তা
  13. জেন্ডার
  14. ধর্ম
  15. পেশা
  16. শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, পাসের সন, বোর্ড/বিশ্ববিদ্যালয়, গ্রেড/শ্রেণি/বিভাগ)
  17. অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে)
  18. অভিজ্ঞতার বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে)
  19. কোটা (প্রযোজ্য হলে টিক দিন)
  20. ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম
  21. বিভাগীয় প্রার্থী কিনা (হ্যাঁ / না / প্রযোজ্য নয় — টিক দিন)

সবশেষে ফরমের নিচে তারিখ দিয়ে নিজের স্বাক্ষর করুন। ফরমের ঘোষণায় বলা আছে, উল্লিখিত তথ্য সত্য এবং মৌখিক পরীক্ষার সময় সব মূল সনদ দেখাতে হবে।

ছবি সংযুক্ত করা

  • সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজ ও ২ কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি লাগবে। ছবিগুলো প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করাতে হবে এবং সদ্য তোলা হতে হবে।
  • ফরমের নির্ধারিত জায়গায় ছবি লাগান।
  • ছবির পেছনে প্রার্থীর নাম এবং সত্যায়নকারী কর্মকর্তার স্পষ্ট সিল ও স্বাক্ষর থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা

আবেদনের সাথে নিচের কাগজপত্র দিতে হবে:

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার প্রশাসক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি
  • মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র
  • পদের ও প্রার্থীর নাম-ঠিকানা সম্বলিত ১০ টাকা মূল্যমানের ডাকটিকেটযুক্ত ৯.৫” × ৪.২৫” আকারের একটি ফেরত খাম
  • ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পরের অংশে বিস্তারিত)

 ডাকযোগে আবেদন পাঠানো

সব কাগজপত্র গুছিয়ে খামে ভরুন। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম লিখুন। কোটায় আবেদন করলে বিশেষ কোটার নাম লিখুন। খামের বামপাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

জেলা প্রশাসক
জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া

গুরুত্বপূর্ণ: আবেদন অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে না। আবেদন ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছাতে হবে। তাই একদম শেষ দিনের অপেক্ষা না করে আগেভাগে ডাকে দিন।

পেমেন্ট পদ্ধতি

  • আবেদন ফি ১০০ (একশত) টাকা।
  • যেকোনো তফসিলী ব্যাংক থেকে জেলা প্রশাসক, কুষ্টিয়া-এর অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে (অফেরতযোগ্য)।
  • ড্রাফট/পে-অর্ডারটি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
  • ফরমের ২০ নম্বর ঘরে ড্রাফট/পে-অর্ডারের নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম লিখতে হবে।
  • পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।

Posted on: September 29, 2026

Categories: Job Circular