ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২টি ক্যাটাগরিতে মোট ২ জন প্রার্থীকে এই বছর নিয়োগ প্রদান করা হবে। যেখানে ২টি পদের বিপরীতে আবেদন করার জন্য আহবান করা হয়েছে। যারা ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অধীনে কাজ করতে আগ্রহী তারা ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে dcjhalakathi.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করুন। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নিয়ে আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
ডিসি অফিস ঝালকাঠি নিয়োগ বিজ্ঞপ্তি
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা ০১ জন
বেতন ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
যোগ্যতা এইচএসসি পাস, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা ০১ জন
বেতন ৮,২৫০ – ২০,০১০ টাকা
যোগ্যতা এসএসসি পাস, শারীরিকভাবে সুস্থ হতে হবে
কিভাবে আবেদন করবেন dcjhalakathi.teletalk.com.bd
যারা সম্প্রতি এসএসসি পাস করেছেন এবং সরকারি চাকরি খুজছেন তাদের জন্য ঝালকাঠি ডিসি অফিস চাকরি সবচেয়ে ভাল পছন্দ হতে পারে। এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখন আসি মূল কথায় আবেদন কিভাবে করবেন। খুবই সহজ আপনি ঘরে বসেই অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নিচে নেওয়া নিয়ম গুলো অনুসরণ করুন।

- প্রথমে http://dcjhalakathi.teletalk.com.bd/dcjhalakathi202608/ এই লিংকে প্রবেশ করুন।
- এরপর Office of the Deputy Commissioner Jhalakathi Job Circular PDF ফাইলটি ডাউনলোড করুন।
- সকল তথ্য গুলো ভালভাবে পড়ে নিন বিশেষ করে আপনার বয়স এবং নিয়োগে চাওয়া সবকিছু পূরণ করতে পারছেন কি না দেখে নিন।
- তারপর অনলাইন আবেদন ফরম এ ক্লিক করুন আপনার পছন্দের পদটি বেছে নিন।
- সকল তথ্য পূরণ করুন কোন ভুল তথ্য প্রদান করবেন না। এক্ষেত্রে পরবর্তীতে প্রমাণ হলে আপনি চাকরটি হারাতে পারেন।
- সর্বশেষ আপনার সম্প্রতি তোলা ছবি ও স্বাক্ষর আপলোড পূর্বক আবেদনটি সাবমিট করুন।
পরীক্ষার ফি প্রদান পদ্ধতি
আবেদন Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না।
ফি এর পরিমাণ:
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য: ১১২ টাকা (১০০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা)
- নিরাপত্তা প্রহরী পদ ও অগ্রসর নাগরিকদের (কোটাধারী) জন্য উভয় পদে: ৫৬ টাকা (৫০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা)
SMS পাঠানোর নিয়ম:
প্রথম SMS: DCJHALAKATHI<Space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
উদাহরণ: DCJHALAKATHI ABCDEF লিখে 16222 তে Send
দ্বিতীয় SMS: DCJHALAKATHI<Space>Yes<Space>Pin লিখে 16222 নম্বরে Send করতে হবে।
উদাহরণ: DCJHALAKATHI Yes 12345678 লিখে 16222 তে Send
Posted on: September 27, 2026
Categories: Job Circular