ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.cpscs.edu.bd এ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৬টি ক্যাটাগরিতে ৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষক থেকে শুরু করে প্রশাসনিক ও হোস্টেল সংশ্লিষ্ট পদেও আবেদন করার সুযোগ রয়েছে। যারা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুরে কাজ করতে আগ্রহী, তারা ৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১০টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করুন। নিচে পদ অনুযায়ী বেতন, যোগ্যতা, আবেদনের নিয়ম ও পরীক্ষার তারিখ বিস্তারিত দেওয়া হলো।

কিভাবে আবেদন করবেন apply.cpscs.edu.bd

  • আবেদন করতে হবে অনলাইনে, www.cpscs.edu.bd ওয়েবসাইটে গিয়ে।
  • আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২৬, বুধবার, রাত ১০:০০ টা।
  • প্রার্থীর বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
  • ইংলিশ ভার্সনের পদের জন্য ইংরেজিতে ক্লাস নেওয়ার দক্ষতা থাকতে হবে।
  • অনলাইনে আবেদনের পাশাপাশি চাইলে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর বরাবর।

আবেদন করুন এখানে

পেমেন্ট পদ্ধতি

অনলাইন (মোবাইল ব্যাংকিং):

  • শিক্ষক পদ: ১,০৭০/- টাকা (চার্জসহ)
  • কর্মচারী পদ: ৫৩০/- টাকা (চার্জসহ)
  • ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করলে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

ব্যাংকের মাধ্যমে (পে-অর্ডার):

  • ট্রাস্ট ব্যাংক অথবা সোনালী ব্যাংক পিএলসি থেকে MICR পে-অর্ডার করতে হবে
  • অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর এর অনুকূলে
  • শিক্ষক পদ: ১,০০০/- টাকা
  • কর্মচারী পদ: ৫০০/- টাকা
  • আবেদনপত্র স্বাক্ষরসহ জমা দিতে হবে, পদের নাম ও ভার্সন খামের উপরে উল্লেখ করতে হবে

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

বিভাগ: বাংলা ভার্সন
পদের নাম: সহকারী শিক্ষক (সাধারণ)
সংখ্যা: ১ জন
বেতন: গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকসহ বিএড/স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান, সকল পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে

বিভাগ: ইংলিশ ভার্সন
পদের নাম: সহকারী শিক্ষক (চারু ও কারুকলা)
সংখ্যা: ১ জন
বেতন: গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ বিএড/স্নাতকোত্তর ডিগ্রি, সকল পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে

বিভাগ: প্রশাসন
পদের নাম: মেডিকেল এ্যাসিস্ট্যান্ট (পুরুষ)
সংখ্যা: ১ জন
বেতন: গ্রেড-১২ (১১,৩০০-২৭,৩০০/-) অথবা আলোচনা সাপেক্ষে
যোগ্যতা: ৩/৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিস্ট্যান্ট কোর্স, বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশনসহ ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অথবা সেনাবাহিনীর এএমসি কোরে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করা সার্জেন্ট/কর্পোরাল/ল্যান্স কর্পোরাল থেকে অবসরপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন

বিভাগ: প্রশাসন
পদের নাম: হিসাব সহকারী
সংখ্যা: ১ জন
বেতন: গ্রেড-১৫ (৯,৭০০-২৩,৪৯০/-) অথবা আলোচনা সাপেক্ষে
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা শাখা থেকে কমপক্ষে এইচএসসি ২য় বিভাগ/সমমান জিপিএ। অথবা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট/কর্পোরাল/ল্যান্স কর্পোরাল (করণিক)

বিভাগ: প্রশাসন
পদের নাম: আয়া
সংখ্যা: ১ জন
বেতন: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)
যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাস

বিভাগ: হোস্টেল
পদের নাম: হোস্টেল ম্যানেজার (ছাত্রী হোস্টেল-মহিলা), আবাসিক
সংখ্যা: ১ জন
বেতন: গ্রেড-১২ (১১,৩০০-২৭,৩০০/-)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। ছাত্রী হোস্টেলে সার্বক্ষণিক অবস্থান করে দায়িত্ব পালন করতে হবে

সব শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, দুই কপি সত্যায়িত ছবি ও পূর্ণ বায়োডাটাসহ আবেদন করতে হবে। নির্বাচিত হলে বাড়ি ভাড়া, উৎসব ভাতা, সরকারি প্রণোদনা, পোশাক ভাতা সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

পরীক্ষার তারিখ ও সময়সূচি

শিক্ষক পদের জন্য:

  • আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬ (বুধবার), রাত ১০:০০ টা
  • যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার), বিকাল ৪:০০ টা
  • লিখিত পরীক্ষা: ১০ অক্টোবর ২০২৬ (শনিবার), সকাল ১০:০০ টা
  • লিখিত পরীক্ষায় নির্বাচিতদের তালিকা প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ৮:০০ টা
  • ডেমোনস্ট্রেশন ক্লাস/ব্যবহারিক পরীক্ষা: ১১ অক্টোবর ২০২৬ (রবিবার), সকাল ৯:০০-১১:০০ টা
  • মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ৮:০০ টা
  • মৌখিক পরীক্ষা: ১২ অক্টোবর ২০২৬ (সোমবার), সকাল ১০:০০-১:০০ টা

কর্মচারী পদের জন্য:

  • আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬ (বুধবার), রাত ১০:০০ টা
  • যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার), বিকাল ৪:০০ টা
  • লিখিত পরীক্ষা: ১০ অক্টোবর ২০২৬ (শনিবার), সকাল ১০:০০ টা
  • লিখিত পরীক্ষায় নির্বাচিতদের তালিকা প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ৯:০০-১২:০০ টা
  • মৌখিক পরীক্ষা: ১১ অক্টোবর ২০২৬ (রবিবার), দুপুর ২:০০-৫:০০ টা

Posted on: September 23, 2026

Categories: Job Circular