
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (BJSC) প্রবেশপত্র ২০২৬ প্রকাশিত হয়েছে। জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহে সহায়ক কর্মচারী নিয়োগ নিমিত্ত ‘অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (CJM/CMM)’, ‘নিরাপত্তা প্রহরী (DJ)’ ও ‘নিরাপত্তা প্রহরী (CJM/CMM)’ পদের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকাস্থ পরীক্ষা কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যারা উক্ত পদসমূহের বিপরীতে অনলাইনে আবেদন করেছিলেন, তারা দ্রুত সময়ের মধ্যে User ID ও Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করে নিন।
BJSC Admit Card
| বিষয় | বিবরণ |
|---|---|
| সংস্থার নাম | বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (BJSC) |
| বিজ্ঞপ্তির তারিখ | ২২ সেপ্টেম্বর ২০২৬ |
| নিয়োগের ধরন | জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহে সহায়ক কর্মচারী নিয়োগ |
| পরীক্ষার ধরন | লিখিত পরীক্ষা |
| প্রবেশপত্র ডাউনলোড লিংক | https://bjsccr.teletalk.com.bd/admitcard/ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.bjsc.gov.bd |
পরীক্ষার বিস্তারিত তথ্য – Bangladesh Judicial Service Commission
- পরীক্ষার তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
- পরীক্ষার সময়: সকাল ১০:৩০ ঘটিকা থেকে
- পরীক্ষার স্থান: ঢাকাস্থ পরীক্ষা কেন্দ্র
- আসন বিন্যাস: পরীক্ষার্থীদের কেন্দ্রভিত্তিক বিস্তারিত আসন বিন্যাস ও এতদসংক্রান্ত তথ্যাবলী কমিশনের ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) পাওয়া যাবে।
- প্রবেশপত্র প্রাপ্তি: আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএস প্রাপ্ত হলে পরীক্ষার্থীগণ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য: এতদসংক্রান্তে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ১০.০৩.০০০০.০০০.০০১.১১(খ).০০০৯.২৫.২০৫ নং স্মারকমূলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনিবার্য কারণবশতঃ বাতিল করা হয়েছে। বর্তমান বিজ্ঞপ্তিটিই চূড়ান্ত।
পদভিত্তিক তথ্য
লিখিত পরীক্ষায় নিচের পদসমূহের প্রার্থীরা অংশগ্রহণ করবেন:
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (CJM/CMM)
পদ সংখ্যা: ১২ জন
নিরাপত্তা প্রহরী (DJ)
পদ সংখ্যা: ২৬ জন
নিরাপত্তা প্রহরী (CJM/CMM)
পদ সংখ্যা: ৬৮ জন
সকল পদের পরীক্ষা একই তারিখে (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকা থেকে ঢাকাস্থ পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন bjsccr.teletalk.com.bd
ধাপে ধাপে নিচের নিয়ম অনুসরণ করুন:

- প্রথমে এই লিংকে ক্লিক করুন: https://bjsccr.teletalk.com.bd/admitcard/
- Available Admit Card অপশন থেকে ড্রপডাউন মেনুতে আপনার পদ (Post List) নির্বাচন করুন।
- User Id ঘরে আপনার ইউজার আইডি লিখুন।
- Password ঘরে আপনার পাসওয়ার্ড দিন।
- এরপর Login বাটনে ক্লিক করুন।
- আপনার প্রবেশপত্র স্ক্রিনে দেখা যাবে। সেখান থেকে ডাউনলোড করে নিন।
- প্রবেশপত্রটি রঙিন বা সাদাকালো প্রিন্ট করে সংরক্ষণ করুন।
User ID বা Password ভুলে গেলে করণীয়
যদি আপনার User ID বা Password ভুলে যান, তাহলে চিন্তার কিছু নেই। নিচের পদ্ধতি অনুসরণ করুন:
- উপরের ওয়েবসাইটে গিয়ে মেনু থেকে Recover User অপশনে ক্লিক করুন।
- আবেদনে ব্যবহৃত প্রয়োজনীয় তথ্য (যেমন: মোবাইল নম্বর ইত্যাদি) প্রদান করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড উদ্ধার করুন।
- আবেদন সংক্রান্ত তথ্য দেখতে Download Applicant’s Copy অপশন ব্যবহার করতে পারেন।
- আবেদন ফি পরিশোধ সংক্রান্ত তথ্য জানতে Payment Status অপশন ব্যবহার করুন।
- এরপরও সমস্যা থাকলে ইমেইল করুন: alljobs.query@teletalk.com.bd (Email Subject: BJSCCR)
সর্বশেষ নির্দেশনা
- পরীক্ষার হলে অবশ্যই প্রবেশপত্রের প্রিন্ট কপি সাথে নিয়ে যাবেন। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
- পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার চেষ্টা করুন।
- পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস ভালোভাবে দেখে নিন এবং আগের দিনই কেন্দ্র সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
- নিজের পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/অন্যান্য বৈধ পরিচয়পত্র) এবং প্রয়োজনীয় কলম সাথে রাখুন।
- পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া থেকে বিরত থাকুন।
- সর্বশেষ তথ্য ও হালনাগাদ বিজ্ঞপ্তির জন্য নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.bjsc.gov.bd ভিজিট করুন।
Posted on: September 24, 2026
Categories: Exam Date & Admit Card
