বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৩টি ক্যাটাগরিতে মোট ১৪ জন প্রার্থীকে এই বছর নিয়োগ প্রদান করা হবে। বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের বিপরীতে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে।
যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করতে আগ্রহী, তারা ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন সম্পন্ন করুন। বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নিয়ে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
Barishal University Job Circular
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বরিশাল বিশ্ববিদ্যালয় |
| স্মারক নং | বিইউ/রেজি/জনবল/শিক্ষক/নিয়োগ(বিজ্ঞপ্তি)/৪২৭/২০২৫/ভলি-০৪ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২০ সেপ্টেম্বর ২০২৬ |
| মোট পদ সংখ্যা | ১৪টি |
| ক্যাটাগরি | ৩টি (সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক) |
| আবেদনের শেষ তারিখ | ১২ অক্টোবর ২০২৬ |
| আবেদন ফি | ২০০ টাকা (পে-অর্ডার/ব্যাংক ড্রাফট) |
| ফরমের মূল্য | ৫০ টাকা |
কিভাবে আবেদন করবেন bu.ac.bd/career
বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগে অনলাইনে আবেদন করার সুযোগ নেই, আবেদন করতে হবে সরাসরি কাগজে-কলমে নির্ধারিত ফরম পূরণ করে। আবেদন প্রক্রিয়া নিচে ধাপে ধাপে দেওয়া হলো।
১. প্রথমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন, অথবা বিশ্ববিদ্যালয়ের কর্ণকাঠি ক্যাম্পাস, বরিশাল সদরের ডিসপ্যাচ শাখা থেকে প্রতি ফরম ৫০ টাকা দিয়ে সংগ্রহ করুন।
২. ফরমটি সম্পূর্ণভাবে পূরণ করুন। কোনো ঘর ফাঁকা বা ভুল তথ্য থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৩. আবেদনপত্রের সাথে নিচের কাগজপত্র সংযুক্ত করতে হবে:
- শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ছায়ালিপি
- প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদ (থাকলে) এর সত্যায়িত ছায়ালিপি
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি, প্রতিটি সেটের সাথে আরও ১ কপি করে ছবি
- জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ছায়ালিপি
মনে রাখবেন, সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে।
৪. পদভেদে নির্দিষ্টসংখ্যক সেট আবেদনপত্র জমা দিতে হবে:
- সহযোগী অধ্যাপক পদের জন্য ১১ সেট
- সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৮ সেট করে
৫. খামের উপরে স্পষ্ট অক্ষরে প্রার্থিত পদের নাম ও বিভাগের নাম লিখতে হবে।
৬. সম্পূর্ণ আবেদনপত্র নিচের ঠিকানায় ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে:
রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, কর্ণকাঠি, বরিশাল সদর, বরিশাল-৮২৫৪
৭. আবেদন জমা দেওয়ার শেষ সময়: ১২ অক্টোবর ২০২৬
চাকরিরত প্রার্থীদের অবশ্যই নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাঠাতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক আবেদন ফরম


পেমেন্ট পদ্ধতি
আবেদনপত্রের সাথে ২০০ টাকার একটি পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। এই টাকা ফেরতযোগ্য নয়।
- ব্যাংকের নাম: সোনালী ব্যাংক লিমিটেড (যেকোনো শাখা থেকে করা যাবে)
- প্রাপক: রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়
- পরিমাণ: ২০০ টাকা
এছাড়া ফরম সংগ্রহের সময় প্রতি ফরমের জন্য আলাদাভাবে ৫০ টাকা দিতে হবে, যদি সরাসরি ক্যাম্পাস থেকে সংগ্রহ করেন।
পদভিত্তিক বিস্তারিত তথ্য
সহযোগী অধ্যাপক পদ
পদ সংখ্যা: ৫টি স্থায়ী পদ
বেতন স্কেল: ১,০০,০০০ – ১,৪২,৮০০ টাকা (গ্রেড-৪, জাতীয় বেতন স্কেল-২০২৬)
| বিভাগ | পদ সংখ্যা |
|---|---|
| সিএসই (CSE) | ১টি |
| ভূতত্ত্ব ও খনিবিদ্যা | ১টি |
| উদ্ভিদবিজ্ঞান | ১টি |
| কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট | ১টি |
| একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস | ১টি |
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে নূন্যতম ৩.৫০ থাকতে হবে।
- প্রকৌশল অনুষদভুক্ত সিএসই বিভাগের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য (স্নাতকে নূন্যতম সিজিপিএ ৩.৫০)।
- স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সহকারী অধ্যাপক হিসেবে নূন্যতম ৭ বছরসহ মোট ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
- এমফিল/সমমান ডিগ্রিধারীদের সহকারী অধ্যাপক হিসেবে নূন্যতম ৬ বছরসহ মোট ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- পিএইচডি ডিগ্রিধারীদের সহকারী অধ্যাপক হিসেবে নূন্যতম ৪ বছরসহ মোট ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- পিয়ার রিভিউড স্বীকৃত জার্নালে সর্বমোট নূন্যতম ৬টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে সহকারী অধ্যাপক হিসেবে নূন্যতম ৩টি প্রকাশনা এবং এর মধ্যে First Author/Corresponding Author হিসেবে নূন্যতম ২টি প্রকাশনা থাকতে হবে। মোট প্রকাশনার অন্তত ১টি ইমপ্যাক্ট ফ্যাক্টরযুক্ত/ইনডেক্সড জার্নালে প্রকাশিত হতে হবে।
সহকারী অধ্যাপক পদ
পদ সংখ্যা: ২টি স্থায়ী পদ
বেতন স্কেল: ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬, জাতীয় বেতন স্কেল-২০২৬)
| বিভাগ | পদ সংখ্যা |
|---|---|
| রসায়ন | ১টি |
| ইতিহাস | ১টি |
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে নূন্যতম ৩.৫০ থাকতে হবে।
- কলা ও মানবিক অনুষদভুক্ত বিভাগের ক্ষেত্রে যেকোনো একটি পরীক্ষায় সিজিপিএ নূন্যতম ৩.৫০ এবং অন্যটিতে নূন্যতম ৩.২৫ থাকলেই চলবে।
- প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নূন্যতম ৩ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
- এমফিল/সমমান ডিগ্রিধারীদের নূন্যতম ২ বছরের এবং পিএইচডি ডিগ্রিধারীদের নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- স্বীকৃত জার্নালে নূন্যতম ৩টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে First Author হিসেবে অন্তত ১টি প্রকাশনা থাকতে হবে।
প্রভাষক পদ
পদ সংখ্যা: ৭টি স্থায়ী পদ
বেতন স্কেল: ৪৪,০০০ – ১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯, জাতীয় বেতন স্কেল-২০২৬)
| বিভাগ | পদ সংখ্যা |
|---|---|
| মৃত্তিকা, পানি ও পরিবেশ | ১টি |
| মার্কেটিং | ১টি |
| ম্যানেজমেন্ট স্টাডিজ | ১টি |
| গণিত | ১টি |
| লোকপ্রশাসন | ১টি |
| রাষ্ট্রবিজ্ঞান | ১টি |
| সমাজবিজ্ঞান | ১টি |
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- বিজ্ঞান/জীববিজ্ঞান/সামাজিক বিজ্ঞান/বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগের ক্ষেত্রে উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর মধ্যে নূন্যতম ৩.৫০ থাকতে হবে।
- কলা ও মানবিক অনুষদভুক্ত বিভাগের ক্ষেত্রে যেকোনো একটিতে নূন্যতম সিজিপিএ ৩.৫০ এবং অন্যটিতে নূন্যতম ৩.২৫ থাকতে হবে।
- ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগ আছে, তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পেতে পারেন।
- মাস্টার্স/সমমান ডিগ্রিধারীদের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার পাবে।
- এমফিল/সমমান বা পিএইচডি ডিগ্রি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে, তবে মূল যোগ্যতার শর্ত কোনোভাবেই শিথিল হবে না।
গুরুত্বপূর্ণ শর্তাবলী
- আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। ফল প্রকাশ অপেক্ষমাণ অবস্থায় আবেদন গ্রহণযোগ্য নয়।
- লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না।
- সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হতে পারে।
- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করার এবং পদসংখ্যা কমানো-বাড়ানোর অধিকার রাখে।
- নিয়োগ প্রক্রিয়ায় সরকারি কোটানীতি যথাযথভাবে অনুসরণ করা হবে।
Posted on: September 23, 2026
Categories: Job Circular