ডিসি অফিস বাগেরহাট ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ হয়েছে। মোট ০৭ জন প্রার্থীকে চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়েছে। ১৯/০৭/২০২৬ তারিখের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীদের বাছাই করা হয়। যে সকল প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের ফলাফল দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লিখিত পরীক্ষার ফলাফল হয় সেখানে ৭৩ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছিল। এই ৭৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণের পর প্রশাসনিক কর্মকর্তা পদের জন্য যোগ্য ও সৎ ব্যক্তিদের চূড়ান্ত নিয়োগপত্র প্রদানের জন্য ০৭ জন বেছে নেওয়া হয়।

কিভাবে ফলাফল দেখবেন bagerhat.gov.bd

অনেকের মধ্যে কৌতূহল থাকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কোথায় গেলে পাওয়া যাবে। প্রার্থীদের প্রশ্নে একটাই উত্তর তা হলো আমাদের ওয়েবসাইট। নিচে কিভাবে সহজেই ফলাফল দেখবেন তা তুলে ধরা হলো

  • আপনার ফোন/পিসি থেকে যে কোন একটা ব্রাউজার ওপেন করুন সেখানে টাইপ করুন bagerhat.gov.bd।
  • তারপর আপনার ইন্টারনেট কানেকশনটি যদি ঠিক থাকে তাহলে জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাট ওয়েবসাইটি চালু হবে।
  • এরপর নোটিশ বোর্ডটি খুজে বের করুন
  • সেখানে আপনি সম্প্রতি প্রকাশিত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা এমন লেখা একটি পিডিএফ ফাইল দেখতে পাবেন।
  • ফাইলটির উপর ক্লিক করুন অথবা ডাউনলোড করুন।
  • এবার আপনার রোল নম্বরটি দ্বারা সার্চ করুন বা উক্ত তালিকায় আপনার রোল আছে কি না খুজে বের করুন।
  • পরবর্তীতে সংরক্ষণের জন্য ফলাফলটি প্রিন্ট আউট করে নিতে পারেন।

বাগেট ডিসি অফিস প্রশাসনিক কর্মকর্তা ফলাফল

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা

রোল নম্বর:

১১০২০২৫
১১০১২৫৭
১১০২৭৫০
১১০০৬৯১
১১০০০৩৫
১১০০৪৫৮
১১০২৮৩১

মোট উত্তীর্ণ: ০৭ জন

নিয়োগপত্র

যে সকল প্রার্থীরা বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে উত্তীর্ণ হয়েছেন তাদের অভিনন্দন। এখন অনেকের প্রশ্ন নিয়োগপত্র কিভাবে পাবো। স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু করা হবে। এক্ষেত্রে অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখবেন। যাতে যে কোন সময় পুলিশ ভেরিফিকেশনে চাইলেই দিতে পারেন। আরেকটি বিষয় হলো কোন প্রকার আর্থিক লেনদেনের সাথে কেউ জড়িত হবেন না।

Posted on: September 27, 2026

Categories: Result