বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। এ বছর ৪টি ক্যাটাগরিতে মোট ২৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। প্রভাষক, কাউন্সিলর এন্ড হেড অব ডিসিপ্লিন, প্রদর্শক ও সহকারী শিক্ষক পদে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

যারা বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অধীনে কাজ করতে আগ্রহী, তারা ৪ অক্টোবর ২০২৬ থেকে ২৪ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করুন। বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নিয়ে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

BAF Shaheen College Kurmitola Job Circular

  • প্রতিষ্ঠান: বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা
  • মোট পদ: ২৬ জন
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদন শুরু: ৪ অক্টোবর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর (MPO ইনডেক্সধারী প্রার্থীদের জন্য শিথিলযোগ্য)
  • ভার্সন: বাংলা ও ইংরেজি

BAFSK পদ ভিত্তিক বিস্তারিত

প্রভাষক (কলেজ শাখা, বাংলা ভার্সন)

  • বিষয় ও সংখ্যা: রসায়ন, ১ জন
  • বেতন: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
  • যোগ্যতা: রসায়নে স্নাতকোত্তর (২য় শ্রেণি/সমমান) অথবা ৪ বছর মেয়াদী সম্মান ডিগ্রি (২য় শ্রেণি/সমমান)। শেষ ডিগ্রি ছাড়া অন্য যেকোনো স্তরে একটি ৩য় শ্রেণি গ্রহণযোগ্য।
  • আবেদন ফি: ৬৬০ টাকা

কাউন্সিলর এন্ড হেড অব ডিসিপ্লিন (কলেজ শাখা, বাংলা ভার্সন)

  • বিষয় ও সংখ্যা: মনোবিজ্ঞান, ১ জন
  • বেতন: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
  • যোগ্যতা: মনোবিজ্ঞানে স্নাতকোত্তর (২য় শ্রেণি/সমমান) অথবা ৪ বছর মেয়াদী সম্মান ডিগ্রি (২য় শ্রেণি/সমমান)। শেষ ডিগ্রি ছাড়া অন্য যেকোনো স্তরে একটি ৩য় শ্রেণি গ্রহণযোগ্য। কাউন্সেলিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
  • আবেদন ফি: ৬৬০ টাকা

প্রদর্শক (কলেজ শাখা)

  • বিষয় ও সংখ্যা:
    • রসায়ন, ১ জন (বাংলা ভার্সন)
    • গণিত, ১ জন (ইংরেজি ভার্সন)
  • বেতন: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা (ইংরেজি ভার্সনে মাসিক অতিরিক্ত ৩,০০০ টাকা)
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (২য় শ্রেণি/সমমান)। শেষ ডিগ্রি ছাড়া অন্য যেকোনো স্তরে একটি ৩য় শ্রেণি গ্রহণযোগ্য।
  • আবেদন ফি: ৫৬০ টাকা

সহকারী শিক্ষক (স্কুল শাখা)

  • বেতন: বিএড থাকলে ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা, বিএড না থাকলে ১২,৫০০ – ৩০,২৩০ টাকা। ইংরেজি ভার্সনে মাসিক অতিরিক্ত ৩,০০০ টাকা।
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর (২য় শ্রেণি/সমমান), অথবা ৪ বছর মেয়াদী সম্মান (২য় শ্রেণি/সমমান), অথবা ডিগ্রি পর্যায়ে ৩০০ নম্বর।
  • আবেদন ফি: ৫৬০ টাকা

বাংলা ভার্সন (প্রভাতী): ৪ জন

  • বাংলাদেশ ও বিশ্বপরিচয়: ২ জন
  • সঙ্গীত: ১ জন
  • সাধারণ: ১ জন

বাংলা ভার্সন (দিবা): ৫ জন

  • বাংলা: ১ জন
  • ইংরেজি: ১ জন
  • গণিত: ১ জন
  • বিজ্ঞান: ১ জন
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয়: ১ জন

ইংরেজি ভার্সন (প্রভাতী): ৮ জন

  • বাংলা: ১ জন
  • শারীরিক শিক্ষা: ১ জন
  • সাধারণ: ৬ জন

ইংরেজি ভার্সন (দিবা): ৫ জন

  • বাংলা: ১ জন
  • ইংরেজি: ১ জন
  • গণিত: ১ জন
  • সাধারণ: ২ জন

এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা ও উৎসব ভাতা পাবেন। চাকরি স্থায়ী হলে ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধাও রয়েছে।

bafskjobs.apply.ac কিভাবে আবেদন করবেন

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। নিচের ধাপগুলো অনুসরণ করুন।

আবেদনের আগে হাতের কাছে রাখুন:

  • নিজের রঙিন ছবির স্ক্যান কপি
  • স্বাক্ষরের স্ক্যান কপি
  • শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য
  • সচল একটি মোবাইল নম্বর (SMS-এ ভেরিফিকেশন কোড আসবে)

https://bafskjobs.apply.ac/ ওয়েবসাইটে যান। হোম পেজে “লগইন / রেজিস্ট্রেশন” বাটনে ক্লিক করুন।

“Authentication Form” পেজ আসবে। প্রার্থীর মোবাইল নম্বর দিয়ে “পরবর্তী” বাটনে ক্লিক করুন। আগে রেজিস্ট্রেশন করা থাকলে একই নম্বর দিয়ে লগইন হবে। নতুন হলে এই নম্বর দিয়েই রেজিস্ট্রেশন হবে।

মোবাইলে SMS-এ আসা ভেরিফিকেশন কোড দিন। এরপর আবেদন ফরমে পদ নির্বাচন করে সব তথ্য পূরণ করুন এবং ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

সব তথ্য একবার ভালো করে মিলিয়ে নিয়ে অনলাইনে ফি পেমেন্ট করুন। পেমেন্ট শেষ হলে আবেদন সম্পন্ন হবে।

পেমেন্ট পদ্ধতি

আবেদন ফি অনলাইনেই পরিশোধ করতে হবে। অনলাইন চার্জ এই টাকার মধ্যেই ধরা আছে।

পদের নাম আবেদন ফি
প্রভাষক ৬৬০ টাকা
কাউন্সিলর এন্ড হেড অব ডিসিপ্লিন ৬৬০ টাকা
প্রদর্শক ৫৬০ টাকা
সহকারী শিক্ষক ৫৬০ টাকা

পরীক্ষা পদ্ধতি

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান (Class Demonstration) ও মৌখিক (Viva Voce) পরীক্ষা নেওয়া হবে। তারিখ, সময় ও স্থান ই-মেইল এবং SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

  • ৩০ অক্টোবর ২০২৬ (শুক্রবার): কলেজ শাখা ও স্কুল শাখা (বাংলা ভার্সন, প্রভাতী) সকালে, স্কুল শাখা (বাংলা ভার্সন, দিবা) বিকালে
  • ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার): স্কুল শাখা (ইংরেজি ভার্সন, প্রভাতী) সকালে, স্কুল শাখা (ইংরেজি ভার্সন, দিবা) ও অফিস শাখা বিকালে

পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

Posted on: October 3, 2026

Categories: Job Circular