architecture office shohayok question solution

স্থাপত্য অধিদপ্তর অফিস সহায়ক পদের পরীক্ষা ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। অফিস সহায়ক পদে ৫ জন লোক নিয়োগ প্রদান করা হবে। যারা অফিস সহায়ক পদের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের পরীক্ষায় কতটির উত্তর সঠিক করেছেন তা আমাদের দেওয়া প্রশ্ন সমাধান থেকে মিলিয়ে নিতে পারেন। অপরদিকে যারা পরবর্তী নিয়োগের জন্য অপেক্ষা করছেন তারা প্রিপারেশন হিসেবে এই প্রশ্ন পত্র থেকে ধারণা নিতে পারেন। নিচে সম্পূর্ণ প্রশ্ন ও এর নির্ভুল সমাধান তুলে ধরা হলো।

স্থাপত্য অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন সমাধান

০১. সন্ধি বিচ্ছেদ করুন :

শব্দসন্ধি বিচ্ছেদ
a) উল্লাসউত্ + লাস
b) দুর্ঘটনাদুঃ + ঘটনা
c) বৃষ্টিবৃষ + তি
d) চলচ্চিত্রচলত্ + ছবি

০২. বিপরীত শব্দ লিখুন :

শব্দবিপরীত শব্দ
a) ঘৃণিতপ্রশংসিত
b) নিরর্থকসার্থক
c) পরার্থস্বার্থপর
d) সঞ্চয়অপচয়

০৩. এক কথায় প্রকাশ করুন :

বাক্যএক কথায় প্রকাশ
a) যা পরিহার করা যায় নাঅপরিহার্য
b) অলংকারের ধ্বনিশিঞ্জন
c) ময়ূরের ডাককেকা।
d) যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছেনবোঢ়া।

০৪. অর্থসহ বাক্য রচনা করুন :

বাগধারাঅর্থ
a) কান পাতলাবিশ্বাসপ্রবণ
b) লেজে গোবরে করাবিশৃঙ্খলা
c) লেফাফা দুরস্তবাইরে ঠাট বজায় রেখে চলা
d) সাপে নেউলেশত্রুতাপন্ন

অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান

বাক্য :

    • a) কান পাতলা : কান পাতলা লোক বিপদে পড়ে বেশি।
    • b) লেজে গোবরে করা : ক্লাসে স্যার প্রশ্ন শুরু করতেই রতনের চিন্তাভাবনা লেজে গোবরে হয়ে গেলো।
    • c) লেফাফা দুরস্ত : লোকটি দরিদ্র হলেও চলন ও আচার-আচরণে লেফাফা দুরস্ত।
    • d) সাপে নেউলে : বাড়ি নিয়ে দুই চাচার মধ্যে সাপে নেউলে অবস্থার সৃষ্টি হয়েছে।

০৫. একজন অফিস সহায়কের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে লিখুন।

অফিস সহায়ক একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর দায়িত্ব শুধু নির্দেশ পালন করা নয়; বরং অফিসের বিভিন্ন সহায়ক কাজ সময়মতো ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করাও তাঁর কর্তব্য।

একজন অফিস সহায়কের দায়িত্ব ও কর্তব্য:

১. অফিসের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা।

২. ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী অর্পিত দায়িত্ব যথাসময়ে ও যথাযথভাবে সম্পন্ন করা।

৩. অফিসের ফাইল, নথিপত্র, চিঠিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত ব্যক্তি বা বিভাগে পৌঁছে দেওয়া।

৪. আগত ও প্রেরিত ডাক, চিঠি ও অন্যান্য দাপ্তরিক কাগজপত্র আদান-প্রদানে সহায়তা করা।

৫. অফিস কক্ষ, আসবাবপত্র ও কর্মপরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় সহযোগিতা করা।

৬. অফিসে আগত অতিথি, সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের ভদ্রতা ও সৌজন্যের সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া।

৭. সভা, প্রশিক্ষণ, সেমিনার ও অন্যান্য দাপ্তরিক অনুষ্ঠানের প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সহায়তা করা।

৮. প্রয়োজন অনুযায়ী ফটোকপি, প্রিন্ট, স্ক্যান এবং অন্যান্য সাধারণ দাপ্তরিক কাজে সহযোগিতা করা।

৯. অফিসের প্রয়োজনীয় মালামাল গ্রহণ, বহন, সরবরাহ ও যথাস্থানে সংরক্ষণে সহায়তা করা।

১০. প্রয়োজন হলে ব্যাংক, ডাকঘর বা অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে অফিসের নির্ধারিত কাজ সম্পন্ন করা।

১১. অফিসের গুরুত্বপূর্ণ নথি, তথ্য ও দাপ্তরিক বিষয়ের গোপনীয়তা রক্ষা করা।

১২. অফিসের নিয়ম-কানুন, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা।

১৩. সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করা।

১৪. অফিসের সম্পদ ও মালামালের যথাযথ ব্যবহার ও সংরক্ষণে সচেতন থাকা।

১৫. প্রতিষ্ঠানের স্বার্থ ও সুনাম অক্ষুণ্ণ রেখে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কাজ সম্পন্ন করা।

সার্বিকভাবে, একজন অফিস সহায়ক অফিসের সহায়ক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সৌজন্যবোধ ও দায়িত্বশীলতা অফিসের কর্মপরিবেশ উন্নত করে এবং দাপ্তরিক কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে সহায়তা করে।

Department of Architecture Question Solution

০৬. Change the Gender:

MasculineFeminine
a) HartHind/Roe
b) GanderGoose
c) BridegroomBride
d) BachelorSpinster
e) GovernorGoverness

০৭. Change the Number :

SingularPlural
a) LoafLoaves
b) PatronPatrons
c) ArmyArmies
d) HandfulHandfuls
e) ThesisTheses

০৮. Translate into English :

  • a) পাঁচ পাঁচে দশ হয়।

    Answer: Five and five make ten.

  • b) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

    Answer: It has been drizzling since morning.

  • c) ভাবিয়া করিও কাজ।

    Answer: Look before you leap.

  • d) সুমনেরা তিন ভাই।

    Answer: Sumon has three brothers.

  • e) আমি না হেসে পারলাম না।

    Answer: I could not help laughing.

০৯. বঙ্গানুবাদ করুন :

  • a) It is a bolt from the blue.

    Answer: এটি বিনা মেঘে বজ্রপাতের মতো।

  • b) Modesty is the embellishment of greatness.

    Answer: বিনয় মহত্ত্বের অলংকার।

  • c) He entered the room laughing.

    Answer: সে হাসতে হাসতে ঘরে প্রবেশ করল।

  • d) I was supposed to go.

    Answer: আমার যাওয়ার কথা ছিল।

  • e) Our cultural heritage is reflected in the artwork.

    Answer: আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য শিল্পকর্মে প্রতিফলিত হয়েছে।

Sthapotto Odhidoptor Job Solution

১০. ৮০,০০০ টাকা ১০% সরল সুদে এক বছরে সমান ১২ কিস্তিতে সুদ ও আসল পরিশোধ করলে প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে?

Solution:

১০০ টাকার ১ বছরের সুদ = ১০ টাকা

∴ ১ টাকার ১ বছরের সুদ = $\frac{\text{১০}}{\text{১০০}}$ টাকা

∴ ৮০,০০০ টাকার ১ বছরের সুদ = $\frac{\text{১০}\times\text{৮০,০০০}}{\text{১০০}} = \text{৮,০০০}$ টাকা

∴ মোট পরিশোধযোগ্য টাকা = ৮০,০০০ + ৮,০০০ টাকা = ৮৮,০০০ টাকা

১২ কিস্তিতে পরিশোধ করতে হয় = ৮৮,০০০ টাকা

∴ ১ কিস্তিতে পরিশোধ করতে হবে = $\frac{\text{৮৮০০০}}{\text{১২}}$ টাকা = ৭,৩৩৩.৩৩ টাকা (প্রায়)

১১. $x^4 – x^2 + 1 = 0$ হয়, তবে $x^3 + \frac{1}{x^3} =$ কত?

Solution:

দেওয়া আছে, $x^4 – x^2 + 1 = 0$

$\Rightarrow x^4 + 1 = x^2$

$\Rightarrow x^2 + \frac{1}{x^2} = 1$

$\Rightarrow \left(x + \frac{1}{x}\right)^2 – 2 \times x \times \frac{1}{x} = 1$

$\Rightarrow \left(x + \frac{1}{x}\right)^2 = 3$

$\Rightarrow x + \frac{1}{x} = \sqrt{3}$

এখন, $x^3 + \frac{1}{x^3} = \left(x + \frac{1}{x}\right)^3 – 3 \times x \times \frac{1}{x}\left(x + \frac{1}{x}\right)$

$= (\sqrt{3})^3 – 3\sqrt{3} = 3\sqrt{3} – 3\sqrt{3} = 0$

১২. একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ সে. মি, ৮ সে. মি এবং ৯ সে. মি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।

Solution:

ত্রিভুজের তিন বাহু যথাক্রমে

$a = ৭$, $b = ৮$, $c = ৯$ সে. মি.

ক্ষেত্রফল $= \sqrt{s(s-a)(s-b)(s-c)}$

অর্ধপরিসীমা, $s = \frac{a+b+c}{২}$

$= \frac{৭+৮+৯}{২} = \frac{২৪}{২} = ১২$

∴ ক্ষেত্রফল $= \sqrt{১২(১২-৭)(১২-৮)(১২-৯)}$

$= \sqrt{১২ \times ৫ \times ৪ \times ৩}$

$= \sqrt{৭২০}$

$= \sqrt{১৪৪ \times ৫}$

$= ১২\sqrt{৫}$

সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল প্রায় ১২$\sqrt{৫}$ বর্গ সে. মি.

১৩. একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা প্রতি কেজি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা প্রতি কেজি ৭৫ টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন?

Solution:

প্রতি কেজি চা পাতার ক্রয়মূল্য = ৮০ টাকা

প্রতি কেজি চা পাতার বিক্রয়মূল্য = ৭৫ টাকা

∴ প্রতি কেজিতে ক্ষতি = ৮০ – ৭৫ = ৫ টাকা

এখন,

৫ টাকা ক্ষতি হয় = ১ কেজি চা পাতায়

৫০০ টাকা ক্ষতি হয় = $\frac{\text{৫০০}}{\text{৫}} = \text{১০০}$ কেজি

সুতরাং, তিনি ক্রয় করেছিলেন ১০০ কেজি চা পাতা।

১৪. নিচের প্রশ্ন গুলোর উত্তর দিন :

  • a) বাংলাদেশকে ভূমিকম্পের প্রবণতা বিবেচনায় কয়টি জোনে ভাগ করা হয়েছে?

    $\rightarrow$ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) ২০২০ অনুযায়ী অঞ্চলগুলো হলো-Zone-1, Zone-2, Zone-3 ও Zone-4। এর মধ্যে Zone-1-এ ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে কম এবং Zone-4-এ সবচেয়ে বেশি।

  • b) এশিয়া থেকে সর্বপ্রথম কে নোবেল পুরস্কার পেয়েছিলেন?

    $\rightarrow$ রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এশিয়া থেকে তিনিই সর্বপ্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি।

  • c) WWW – এর পূর্ণরূপ কি?

    $\rightarrow$ World Wide Web.

  • d) ‘”দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে”- গানটি কার লেখা?

    $\rightarrow$ কাজী নজরুল ইসলাম।

  • e) বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি?

    $\rightarrow$ বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ এবং ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।

  • f) বিশ্বকাপ – ২০২৬ এ কোন দেশ জয় লাভ করে?

    $\rightarrow$ ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হয়। ফাইনালে স্পেন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায়। অতিরিক্ত সময়ে ফেরান তোরেস জয়সূচক গোল করেন। এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

  • g) টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?

    $\rightarrow$ নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ। এটি কক্সবাজার জেলার একটি উপজেলা।

  • h) বাংলাদেশের জাতীয় খেলার নাম কি?

    $\rightarrow$ কাবাডি/ হাডুডু

  • i) তরল পদার্থের পরিমাপের একক কি?

    $\rightarrow$ লিটার।

  • j) বাংলাদেশের কোন সমুদ্র সৈকত হতে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়?

    $\rightarrow$ কুয়াকাটা সমুদ্র সৈকত।

Posted on: September 17, 2026

Categories: Question Solution