জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩৯টি ক্যাটাগরিতে মোট ১০০ জন প্রার্থীকে এই বছর নিয়োগ প্রদান করা হবে। যেখানে ৩৯টি বিভিন্ন পদের বিপরীতে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অধীনে কাজ করতে আগ্রহী তারা ২৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৮ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে jobs.juniv.edu ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নিয়ে আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

Jahangirnagar University Job Circular

বিষয় বিবরণ
প্রতিষ্ঠানের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬
মোট পদের ক্যাটাগরি ৩৯টি
মোট শূন্যপদ ১০০ জন
আবেদনের মাধ্যম অনলাইন (jobs.juniv.edu) এবং পরবর্তীতে হার্ডকপি ডাকযোগে/সরাসরি জমা
অনলাইনে আবেদন শুরু ২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট)
হার্ডকপি জমার শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬ (বিকাল ৪:০০ মিনিট)
অফিসিয়াল ওয়েবসাইট juniv.edu / jobs.juniv.edu

পদ ভিত্তিক বিস্তারিত তথ্য (বিভাগ, বেতন ও শিক্ষাগত যোগ্যতা)

 কর্মকর্তা পর্যায়ের পদসমূহ (ক্রমিক ১ থেকে ১০)

সহকারী কম্পট্রোলার

  • বিভাগ/অফিস: কম্পট্রোলার অফিস
  • পদ সংখ্যা: ২টি
  • বেতন স্কেল: ৩৫,৫০০ – ৬৭,০১০/- (গ্রেড-৬)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৯ম গ্রেডের অফিসার পদে হিসাব/বাজেট/অডিট সংক্রান্ত কাজে কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা। বয়স অনূর্ধ্ব ৪০ বছর (অভ্যন্তরীণদের জন্য শিথিলযোগ্য)।

সহকারী প্রকৌশলী (সিভিল)

  • বিভাগ/অফিস: প্রকৌশল অফিস
  • পদ সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- (গ্রেড-৯)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

 ফিজিওথেরাপিস্ট

  • বিভাগ/অফিস: মেডিক্যাল সেন্টার (পুরুষ-১টি, মহিলা-১টি)
  • পদ সংখ্যা: ২টি
  • বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- (গ্রেড-৯)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং জুনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে ২ থেকে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা।

সেকশন অফিসার

  • বিভাগ/অফিস: পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস
  • পদ সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- (গ্রেড-৯)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার প্যাকেজ প্রোগ্রামে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

সহকারী উদ্যানতত্ত্ববিদ (পুনর্বিজ্ঞপ্তি)

  • বিভাগ/অফিস: জীববিজ্ঞান অনুষদ
  • পদ সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- (গ্রেড-৯)
  • শিক্ষাগত যোগ্যতা: উদ্ভিদবিজ্ঞান/কৃষি/উদ্যানতত্ত্ব/আরবরি কালচার বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের ডিপ্লোমাসহ বাস্তব অভিজ্ঞতা।

কালচারাল অফিসার

  • বিভাগ/অফিস: ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)
  • পদ সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- (গ্রেড-৯)
  • শিক্ষাগত যোগ্যতা: কলা ও মানবিকী/পারফর্মিং আর্টস অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

সায়েন্টিফিক অফিসার

  • বিভাগ/অফিস: ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস
  • পদ সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- (গ্রেড-৯)
  • শিক্ষাগত যোগ্যতা: ভূগোল ও পরিবেশ, সিএসই, আইআইটি, ভূতাত্ত্বিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে ১ম শ্রেণি/সিজিপিএ ৩.২৫ সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।

মেডিক্যাল অফিসার

  • বিভাগ/অফিস: মেডিক্যাল সেন্টার
  • পদ সংখ্যা: ২টি
  • বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- (গ্রেড-৯)
  • শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস এবং বিএমডিসি রেজিস্ট্রেশনপ্রাপ্ত। উচ্চতর ডিগ্রি বা হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

প্রশাসনিক অফিসার

  • বিভাগ/অফিস: তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট
  • পদ সংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০/- (গ্রেড-১০)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

  • বিভাগ/অফিস: প্রকৌশল অফিস
  • পদ সংখ্যা: ২টি
  • বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০/- (গ্রেড-১০)
  • শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৩ বছর মেয়াদি ডিপ্লোমাসহ প্রাক্কলন ও এস্টিমেট তৈরিতে ২ বছরের অভিজ্ঞতা।

টেকনিক্যাল ও অফিস সহকারী পর্যায়ের পদসমূহ (ক্রমিক ১১ থেকে ১৭)

  • ১১. ল্যাবরেটরী সহকারী (গ্রেড-১২, বেতন: ১১,৩০০-২৭,৩০০/-): মোট ৪টি (পদার্থবিজ্ঞান-১টি, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র-১টি, উদ্ভিদবিজ্ঞান-১টি, বায়োকেমিস্ট্রি-১টি)। সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক/স্নাতকোত্তর ও ল্যাব কাজের অভিজ্ঞতা।
  • ১২. উচ্চমান সহকারী (গ্রেড-১৩, বেতন: ১১,০০০-২৬,৫৯০/-): মোট ৩টি (রেজিস্ট্রার অফিস-১টি, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস-১টি, আইন অনুষদ-১টি)। স্নাতক/স্নাতকোত্তর পাস এবং অফিস সহকারী হিসেবে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা।
  • ১৩. ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি) (গ্রেড-১৩, বেতন: ১১,০০০-২৬,৫৯০/-): ১টি (মেডিক্যাল সেন্টার)। এইচএসসি পাস এবং ৩ বছরের ডিপ্লোমা ইন প্যাথলজিসহ ৩ বছরের অভিজ্ঞতা।
  • ১৪. ক্যাটালগার (গ্রেড-১৩, বেতন: ১১,০০০-২৬,৫৯০/-): ২টি (কেন্দ্রীয় গ্রন্থাগার)। স্নাতকসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কোহা (KOHA) সফটওয়্যার জানা প্রার্থীদের অগ্রাধিকার।
  • ১৫. গ্রন্থাগার সহকারী (গ্রেড-১৩, বেতন: ১১,০০০-২৬,৫৯০/-): ১টি (কেন্দ্রীয় গ্রন্থাগার)। স্নাতকসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা ও ৪ বছরের কাজের অভিজ্ঞতা।
  • ১৬. ড্রাইভার (হেভী) (গ্রেড-১৫, বেতন: ৯,৭০০-২৩,৪৯০/-): ২টি (পরিবহন অফিস)। ভারী ড্রাইভিং লাইসেন্সসহ ন্যূনতম ৮ম শ্রেণি পাস ও ৩ বছরের অভিজ্ঞতা।
  • ১৭. অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০/-): মোট ১৪টি (উপাচার্য অফিস-১, রেজিস্ট্রার অফিস-৪, শারীরিক শিক্ষা-১, পরীক্ষা নিয়ন্ত্রক-২, শিক্ষার্থী কল্যাণ-১, আইন অনুষদ-১, রিমোট সেনসিং-১, মীর মশাররফ হোসেন হল-১, পরিবহন-১, লাইব্রেরি-১)। স্নাতক পাস অথবা এইচএসসি পাসসহ ২ বছরের কম্পিউটার টাইপিং অভিজ্ঞতা।

৩. সাধারণ কর্মচারী ও সহায়ক পদসমূহ (ক্রমিক ১৮ থেকে ৩৯)

  • ১৮. ল্যাব এ্যাটেনডেন্ট (গ্রেড-১৭, বেতন: ৯,০০০-২১,৮০০/-): ৬টি (জাবি স্কুল ও কলেজ-১, পরিসংখ্যান-১, রসায়ন-৩, প্রাণিবিদ্যা-১)। বিজ্ঞান বিভাগে এসএসসি/এইচএসসি পাস ও সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট।
  • ১৯. বৈদ্যুতিক মিস্ত্রী (গ্রেড-১৭): ১টি (প্রকৌশল অফিস)। ৮ম শ্রেণি/এসএসসি পাস ও ট্রেড কোর্সসহ ৭ বছরের কাজের অভিজ্ঞতা।
  • ২০. প্লাম্বার মিস্ত্রী (গ্রেড-১৭): ১টি (প্রকৌশল অফিস)। ট্রেড কোর্সসহ ৭ বছরের অভিজ্ঞতা।
  • ২১. বুক সর্টার (গ্রেড-১৭): ১টি (কেন্দ্রীয় লাইব্রেরি)। ৮ম শ্রেণি/এসএসসি পাস ও ৭ বছরের অভিজ্ঞতা।
  • ২২. বাবুর্চি (গ্রেড-১৮, বেতন: ৮,৮০০-২১,৩১০/-): ১টি (তারামন বিবি হল)। প্রাতিষ্ঠানিক রান্নায় ৫ বছরের অভিজ্ঞতা।
  • ২৩. লিফটম্যান (গ্রেড-১৯, বেতন: ৮,৫০০-২০,৫৭০/-): ৫টি (তাজউদ্দীন আহমদ হল-১, তারামন বিবি হল-২, কাজী নজরুল ইসলাম হল-২)। বিজ্ঞানে এইচএসসি (ন্যূনতম জিপিএ ২.৫০) ও লিফট চালনায় অভিজ্ঞতা।
  • ২৪-৩০. হেলপার পদসমূহ (গ্রেড-২০, বেতন: ৮,২৫০-২০,০১০/-):
    • বৈদ্যুতিক হেলপার – ১টি
    • বৈদ্যুতিক লাইনম্যান হেলপার – ১টি
    • মেকানিক হেলপার – ১টি
    • প্লাম্বার হেলপার – ২টি
    • বাস হেলপার – ২টি
  • ২৭. অফিস সহায়ক (গ্রেড-২০, বেতন: ৮,২৫০-২০,০১০/-): মোট ১১টি (উপাচার্য অফিস-১, রেজিস্ট্রার অফিস-২, শারীরিক শিক্ষা-১, পরীক্ষা নিয়ন্ত্রক-৩, নাটক ও নাট্যতত্ত্ব-১, আ ফ ম কামালউদ্দিন হল-২, লাইব্রেরি-১)। ন্যূনতম ৮ম শ্রেণি পাস।
  • ২৮. অফিস সহায়ক-কাম-বাবুর্চি (গ্রেড-২০): ২টি।
  • ৩১-৩৯. অন্যান্য সহায়ক পদ (গ্রেড-২০, বেতন: ৮,২৫০-২০,০১০/-):
    • বাস ক্লিনার – ৩টি
    • মালী – ৫টি
    • মাঠ সহকারী – ১টি
    • ওয়েল্ডিং হেলপার – ১টি
    • রাজমিস্ত্রী হেলপার – ১টি
    • সুইপার – ৩টি
    • হল এ্যাটেনডেন্ট (মহিলা) – ১টি
    • ক্যাশ কাউন্টার রক্ষক – ১টি
    • ডাইনিং এ্যাটেনডেন্ট – মোট ৮টি (বিভিন্ন আবাসিক হল)

(নোট: ১৮ থেকে ৩৯ নং পদের সাধারণ প্রার্থীদের বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর।)

অনলাইনে আবেদন করার নিয়ম jobs.juniv.edu

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি আবেদন প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল। নিচে ধাপে ধাপে নিয়মগুলো তুলে ধরা হলো:

ধাপ ১: রেজিস্ট্রেশন বা একাউন্ট খোলা

প্রথমে যেকোনো ব্রাউজার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল জব পোর্টাল jobs.juniv.edu-এ প্রবেশ করুন। এরপর হোমপেজের উপরের ডান দিকে থাকা Sign In অপশনে ক্লিক করুন।

আপনি যদি নতুন ইউজার হন, তবে Sign Up বাটনে ক্লিক করুন। এরপর আপনার পুরো নাম (Full Name), সক্রিয় ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে Create Account বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

ধাপ ২: প্রোফাইল তৈরি ও তথ্য পূরণ

একাউন্ট তৈরির পর লগইন করে ড্যাশবোর্ডের বাঁ দিকের মেনু থেকে Update Profile অপশনে যান।

এখানে নিচের সেকশনগুলো সঠিকভাবে পূরণ করুন:

  1. Personal Info: আপনার নাম (বাংলা ও ইংরেজি), জন্ম তারিখ, মোবাইল নম্বর, পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ঠিকানা।
  2. Profile Media: নির্দেশিত সাইজ অনুযায়ী আপনার পাসপোর্ট সাইজের স্পষ্ট রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
  3. Academics: আপনার সকল শিক্ষাগত যোগ্যতার তথ্য দিন এবং সনদপত্রসমূহ আপলোড করুন।
  4. Experience ও Training: (প্রযোজ্য ক্ষেত্রে) চাকরির অভিজ্ঞতা ও প্রশিক্ষণের তথ্য যোগ করুন।

পদ নির্বাচন ও আবেদন

প্রোফাইল পূরণ হয়ে গেলে ড্যাশবোর্ডের মেনু থেকে Live Jobs অথবা Jobs সেকশনে যান। সেখানে চলমান সকল বিজ্ঞপ্তির তালিকা দেখতে পাবেন। আপনি যে পদের জন্য যোগ্য এবং আবেদন করতে চান, সেই পদের পাশে থাকা Apply Now বাটনে ক্লিক করুন।

আবেদন ফি পরিশোধ (পেমেন্ট পদ্ধতি)

আবেদনের পর আপনাকে সরাসরি shurjoPay পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার নির্ধারিত ফি এবং ১.২০% সার্ভিস চার্জ স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।

  • আপনি Mobile Banking (mWallet) সিলেক্ট করে bKash, Nagad, Rocket, Upay অথবা কার্ডের (Visa/Mastercard) মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
  • পেমেন্ট সফল হলে আপনার স্ক্রিনে কনফার্মেশন মেসেজ আসবে।

ধাপ ৫: পেমেন্ট রশিদ ও আবেদন ফরম সংগ্রহ

পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে ড্যাশবোর্ড থেকে আপনার পূরণকৃত আবেদন ফরম এবং Payment Receipt (প্রাপ্তি রশীদ) চলে আসবে।

  • নিচের Print/Download বাটনে ক্লিক করে আবেদন ফরম ও মানি রিসিটটি ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করুন।

আবেদন ফি তালিকা

পদের ক্রমিক গ্রেড ফি (টাকা) সার্ভিস চার্জ
১ থেকে ১০ নং পদ ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেড ৬০০/- টাকা অতিরিক্ত ১.২০%
১১ থেকে ১৭ নং পদ ১২শ থেকে ১৬তম গ্রেড ৩০০/- টাকা অতিরিক্ত ১.২০%
১৮ থেকে ৩৯ নং পদ ১৭তম থেকে ২০তম গ্রেড ২০০/- টাকা অতিরিক্ত ১.২০%

অত্যন্ত গুরুত্বপূর্ণ: হার্ডকপি জমা দেওয়া বাধ্যতামূলক!

অনেকেই মনে করেন অনলাইনে ফি দিলেই আবেদন শেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটি করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে!

  1. অনলাইনে পূরণকৃত আবেদন ফরম এবং পেমেন্ট রশিদ প্রিন্ট করবেন।
  2. এর সাথে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র (মার্কশিট), নাগরিকত্ব সনদ এবং অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করবেন।
  3. সেট সংখ্যা:
    • ১ থেকে ১০ নং পদের জন্য: সম্পূর্ণ কাগজের ১০ (দশ) সেট তৈরি করতে হবে।
    • ১১ থেকে ৩৯ নং পদের জন্য: সম্পূর্ণ কাগজের ৭ (সাত) সেট তৈরি করতে হবে।
  4. প্রস্তুতকৃত সেটগুলো আগামী ১৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।

(নির্ধারিত তারিখের মধ্যে হার্ডকপি জমা না দিলে অনলাইন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।)

Posted on: September 24, 2026

Categories: Job Circular