মন্ত্রিপরিষদ বিভাগ তাদের আওতাধীন তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরের ১৩ থেকে ২০তম গ্রেডের মোট ১৮টি ক্যাটাগরির ৭৫টি শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার আয়োজন করেছে। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ থেকে ১৬তম গ্রেডের ১৪টি ক্যাটাগরিতে মোট ৩,০৪১ জন এবং ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে ১,৩৪৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে দুই ধাপে মোট ৪,৩৮৫ জন প্রার্থী পরীক্ষা দেবেন।

Cabinet Division Admit Card

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাগজ, যা ছাড়া কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। আজকের আলোচনার বিষয় Cabinet Division Admit Card। যারা এখনও নিজেদের প্রবেশপত্র ডাউনলোড করেননি, তারা নিচে দেওয়া নির্দেশনা অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যে তা সংগ্রহ করে নিন। Montri Porishod Bivag Admit Card সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত বাছাই পর্বের MCQ পরীক্ষায় অংশ নিয়ে যারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন, তাদেরকে অবশ্যই নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়েছে।

কিভাবে মন্ত্রিপরিষদ বিভাগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন

প্রবেশপত্র ডাউনলোড করা খুবই সহজ একটি প্রক্রিয়া। নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. প্রথমে ব্রাউজার থেকে সরাসরি টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে যান: https://cabinet.teletalk.com.bd/admitcard/
  2. ওয়েবসাইট খোলার পর “Admit Card” মেনু থেকে আপনার আবেদনকৃত পদটি Post List থেকে নির্বাচন করুন।
  3. এরপর আবেদনের সময় পাওয়া User ID ও Password নির্দিষ্ট ঘরে সঠিকভাবে লিখুন।
  4. সবকিছু ঠিক থাকলে Login বাটনে ক্লিক করুন।
  5. লগইন সম্পন্ন হলে স্ক্রিনে আপনার প্রবেশপত্র প্রদর্শিত হবে। এটি PDF আকারে ডাউনলোড অথবা প্রিন্ট করে নিন।
  6. প্রবেশপত্রে থাকা রোল নম্বর, পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় ভালোভাবে মিলিয়ে দেখুন।

প্রবেশ পত্র ডাউনলোড লিংক

User ID বা Password ভুলে গেলে ওয়েবসাইটের “Recover User” অপশন থেকে তা পুনরুদ্ধার করা যাবে।

পদভিত্তিক পরীক্ষার তথ্য

নিচে পদের নাম, রোল নম্বরের পরিসীমা, পরীক্ষার্থীর সংখ্যা ও কেন্দ্রের নাম অনুযায়ী বিস্তারিত তালিকা দেওয়া হলো।

লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি

২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ থেকে ১১:৩০ পর্যন্ত (১ ঘণ্টা ৩০ মিনিট)

কেন্দ্র: গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর, ঢাকা

পদের নামপদ সংখ্যারোল নম্বরপরীক্ষার্থীর সংখ্যা
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)০৮১১০০০০০৩ – ১১০০২১৭০২০২
কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)০৫১২০০০০১৩ – ১২০০১৮৮৬১৮২
ক্যাটালগার (গ্রেড-১৩)০১১৩০০০০০১ – ১৩০০০০৯৬৯৬
ক্যাশিয়ার (গ্রেড-১৪)০১১৪০০০০০১ – ১৪০০০৫৫৮৫৫৮
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)২০১৫০০০০১৯ – ১৫০১৬১৫৭৭৪২
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬)০২১৬০০০০০১ – ১৬০০০২৮২২৮২
মডেলার (গ্রেড-১৬)০১১৮০০০০০১ – ১৮০০০০২২২২
স্টোর কিপার (গ্রেড-১৬)০১১৯০০০০০১ – ১৯০০০০২৭২৭
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) (তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর)০২২০০০০০০১ – ২০০০০৩৫৪৩৫৪
গ্যালারী অ্যাটেনডেন্ট (গ্রেড-১৬)০৪২১০০০০০৪ – ২১০০১০৩১১৭৬
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬) (তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর)২২০০০০০১ – ২২০০০০৬০৬০
ইলেকট্রিশিয়ান (গ্রেড-১৬)০১২৩০০০০০১ – ২৩০০০১৬২১৬২
রিসিপশনিস্ট (গ্রেড-১৬)০১২৪০০০০০১ – ২৪০০০১২০১২০
প্রকাশনা সহকারী (গ্রেড-১৬)০১২৫০০০০০১ – ২৫০০০০৫৮৫৮
মোট৩,০৪১

২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ থেকে ১১:০০ পর্যন্ত (১ ঘণ্টা)

কেন্দ্র: গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, নিউ মার্কেট এলাকা, ধানমন্ডি, ঢাকা

পদের নামপদ সংখ্যারোল নম্বরপরীক্ষার্থীর সংখ্যা
অফিস সহায়ক (গ্রেড-২০)১৭০০০০৩০ – ১৭০১৮৯২৭৬০২
নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)০১২৬০০০০০১ – ২৬০০০০৯৫৯৫
অফিস সহায়ক (গ্রেড-২০) (তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর)০৩২৭০০০০০১ – ২৭০০০৫০০৫০০
পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০)০১২৮০০০০০১ – ২৮০০০১৪৭১৪৭
মোট১,৩৪৪

সর্বমোট পরীক্ষার্থী: ৪,৩৮৫ জন

পরীক্ষার কেন্দ্রে প্রয়োজনীয় নির্দেশনাসমূহ

পরীক্ষার্থীদের নিচের বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে:

  • লিখিত, ব্যবহারিক ও মৌখিক—প্রতিটি ধাপের পরীক্ষায় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে; ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র দেওয়া হবে না।
  • পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ আসনে বসতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষা শুরুর পর কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকবে না।
  • মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্লুটুথ ডিভাইস, বই-পুস্তক বা ব্যাগ জাতীয় কোনো কিছু কেন্দ্রে আনা যাবে না।
  • পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে উত্তরপত্র বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • আবেদনপত্রে দেওয়া ছবি ও স্বাক্ষরের সাথে মিল না থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে না।
  • কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার নিষিদ্ধ।
  • ব্যবহৃত প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিতে হবে।
  • পরীক্ষা চলাকালে উভয় কান উন্মুক্ত রাখতে হবে।
  • লিখিত, ব্যবহারিক বা মৌখিক—কোনো পরীক্ষার জন্যই যাতায়াত ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না।
  • পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত সর্বশেষ তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট www.cabinet.gov.bd-এ প্রকাশ করা হবে।

পরীক্ষার প্রস্তুতি

হাতে সময় কম থাকায় এখন পুরো সিলেবাস নতুন করে না পড়ে আগের পড়া বিষয়গুলো দ্রুত ঝালিয়ে নিন। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলোতে বেশি জোর দিন এবং নিয়মিত মডেল টেস্ট দিয়ে সময় ব্যবস্থাপনা ঠিক করে নিন। পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করে সুস্থ মন-মস্তিষ্ক নিয়ে কেন্দ্রে যান।

Posted on: September 17, 2026

Categories: Exam Date & Admit Card