বাংলাদেশ পুলিশ এএসআই এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা ৩১/০৭/২০৬ ও ০১/০৮/২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd তে ক্যাডেট এএসআই(নিরস্ত্র) নিয়োগ ২০২৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণ সকল প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল চেক করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

রেঞ্জ অনুযায়ী ফলাফল

নিচে রেঞ্জ ও জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা তুলে ধরা হলো।

ঢাকা রেঞ্জ

জেলামোট উত্তীর্ণ
ঢাকা১৮৯ জন
গাজীপুর৮৪ জন
মানিকগঞ্জ৩৫ জন
মুন্সীগঞ্জ৪০ জন
নারায়ণগঞ্জ১০২ জন
নরসিংদী১২৪ জন
টাঙ্গাইল১০৪ জন
ফরিদপুর১১১ জন
গোপালগঞ্জ১৪১ জন
কিশোরগঞ্জ১২৩ জন
মাদারীপুর৫৬ জন
রাজবাড়ী৫৩ জন
শরীয়তপুর৩৫ জন

ঢাকা রেঞ্জে মোট উত্তীর্ণ: ১,১৯৭ জন

চট্টগ্রাম রেঞ্জ

জেলামোট উত্তীর্ণ
চট্টগ্রাম৪০২ জন
কক্সবাজার৯৬ জন
বান্দরবান১৬ জন
খাগড়াছড়ি১৯ জন
রাঙ্গামাটি১৬ জন
ব্রাহ্মণবাড়িয়া১২৭ জন
চাঁদপুর৭৬ জন
কুমিল্লা৩০৯ জন
ফেনী৪১ জন
লক্ষ্মীপুর৯১ জন
নোয়াখালী৮৫ জন

চট্টগ্রাম রেঞ্জে মোট উত্তীর্ণ: ১,২৭৮ জন

রাজশাহী রেঞ্জ

জেলামোট উত্তীর্ণ
রাজশাহী১৪৯ জন
বগুড়া২৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জ৫৫ জন
জয়পুরহাট৩৯ জন
নওগাঁ১২৪ জন
নাটোর৭৩ জন
পাবনা৯৮ জন
সিরাজগঞ্জ১৬২ জন

রাজশাহী রেঞ্জে মোট উত্তীর্ণ: ৯৩৩ জন

খুলনা রেঞ্জ

জেলামোট উত্তীর্ণ
খুলনা১০২ জন
বাগেরহাট৫২ জন
চুয়াডাঙ্গা৪৪ জন
যশোর৮৭ জন
ঝিনাইদহ৭৯ জন
কুষ্টিয়া৭২ জন
মাগুরা৫৪ জন
মেহেরপুর৩০ জন
নড়াইল৩৯ জন
সাতক্ষীরা৮০ জন

খুলনা রেঞ্জে মোট উত্তীর্ণ: ৬৩৯ জন

বরিশাল রেঞ্জ

জেলামোট উত্তীর্ণ
বরিশাল১১৯ জন
বরগুনা৪৫ জন
ভোলা১১৭ জন
ঝালকাঠি৫০ জন
পটুয়াখালী৬৯ জন
পিরোজপুর৮৮ জন

বরিশাল রেঞ্জে মোট উত্তীর্ণ: ৪৮৮ জন

সিলেট রেঞ্জ

জেলামোট উত্তীর্ণ
সিলেট৭৭ জন
হবিগঞ্জ৭১ জন
মৌলভীবাজার৫৭ জন
সুনামগঞ্জ৬৭ জন

সিলেট রেঞ্জে মোট উত্তীর্ণ: ২৭২ জন

রংপুর রেঞ্জ

জেলামোট উত্তীর্ণ
রংপুর১২৫ জন
দিনাজপুর১৩৬ জন
গাইবান্ধা১১২ জন
কুড়িগ্রাম৮৯ জন
লালমনিরহাট৬১ জন
নীলফামারী১০৫ জন
পঞ্চগড়৫৪ জন
ঠাকুরগাঁও১১১ জন

রংপুর রেঞ্জে মোট উত্তীর্ণ: ৭৯৩ জন

ময়মনসিংহ রেঞ্জ

জেলামোট উত্তীর্ণ
ময়মনসিংহ২০৩ জন
জামালপুর৬৪ জন
নেত্রকোনা১১৬ জন
শেরপুর৯০ জন

ময়মনসিংহ রেঞ্জে মোট উত্তীর্ণ: ৪৭৩ জন

সারাদেশে সর্বমোট উত্তীর্ণ প্রার্থী

দেশের ৮টি রেঞ্জ মিলিয়ে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় সর্বমোট ৬,০৭৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রেঞ্জমোট উত্তীর্ণ
ঢাকা রেঞ্জ১,১৯৭ জন
চট্টগ্রাম রেঞ্জ১,২৭৮ জন
রাজশাহী রেঞ্জ৯৩৩ জন
খুলনা রেঞ্জ৬৩৯ জন
বরিশাল রেঞ্জ৪৮৮ জন
সিলেট রেঞ্জ২৭২ জন
রংপুর রেঞ্জ৭৯৩ জন
ময়মনসিংহ রেঞ্জ৪৭৩ জন
সর্বমোট৬,০৭৩ জন

কীভাবে এএসআই (নিরস্ত্র) পরীক্ষার ফলাফল চেক করবেন

উত্তীর্ণ প্রার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে নিজের রোল নম্বর যাচাই করতে পারবেন। ফলাফল অনেক বেশি পেজের হওয়ার কারণে নিচে PDF এর লিংক শেয়ার করা হয়েছে।

  • বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd থেকে অথবা এই পোস্টে সংযুক্ত পিডিএফ/ফলাফল কপি থেকে সম্পূর্ণ ফলাফলের কপি সংগ্রহ করুন।
  • যে বিভাগ/রেঞ্জ থেকে আবেদন করেছিলেন (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর বা ময়মনসিংহ) সেই অংশে যান।
  •  সংশ্লিষ্ট রেঞ্জের অধীনে নিজের জেলার তালিকায় প্রবেশ করুন।
  • তালিকায় ক্রমানুসারে দেওয়া রোল নম্বরগুলোর মধ্যে নিজের রোল নম্বরটি আছে কি না তা খুঁটিয়ে মিলিয়ে দেখুন।
  • অনলাইনে পিডিএফ ফাইল দেখলে কম্পিউটারে Ctrl+F (মোবাইলে সার্চ অপশন) দিয়ে নিজের রোল নম্বর সরাসরি সার্চ করে নিতে পারেন, এতে সময় বাঁচবে।
  • কোনো সংশয় থাকলে সংশ্লিষ্ট জেলা পুলিশ লাইন্স বা পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২ শাখায় যোগাযোগ করুন।

এএসআই ফলাফল PDF ডাউনলোড করুন এখানে

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপ

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য পরবর্তী ধাপ হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষায় প্রার্থীদের নিম্নোক্ত বিষয়ে দক্ষতা যাচাই করা হবে:

  • এমএস ওয়ার্ড (MS Word)
  • এমএস এক্সেল (MS Excel)
  • এমএস পাওয়ার পয়েন্ট (MS PowerPoint)
  • ওয়েব ব্রাউজিং (Web Browsing)
  • ট্রাবলশুটিং (Troubleshooting)

কম্পিউটার দক্ষতা পরীক্ষার ভেন্যু, তারিখ ও বিস্তারিত সময়সূচি শীঘ্রই বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd-এ প্রকাশ করা হবে। তাই উত্তীর্ণ প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করার এবং নিজ নিজ জেলা পুলিশ লাইন্সের নোটিশ বোর্ডেও নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রস্তুতির জন্য কিছু পরামর্শ

  • এমএস অফিসের বেসিক কাজ যেমন ডকুমেন্ট টাইপিং, ফরম্যাটিং, টেবিল তৈরি, ফর্মুলা ব্যবহার ও প্রেজেন্টেশন তৈরি করার অনুশীলন করুন।
  • ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল ব্যবহার ও সাধারণ কম্পিউটার সমস্যা সমাধানের (ট্রাবলশুটিং) মৌলিক ধারণা ঝালিয়ে নিন।
  • নিয়োগসংক্রান্ত সকল হালনাগাদ তথ্যের জন্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করুন, যাতে ভেন্যু ও তারিখ প্রকাশ হওয়ার সাথে সাথেই জানতে পারেন।

Posted on: September 17, 2026

Categories: Result